আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৬

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ |
বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। দ্বিতীয় সেমিফাইনালে পরদিন রাত ১টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ, ৪৮ দলের অংশগ্রহণ, কিংবদন্তিদের শেষ অধ্যায়, নতুন তারকাদের উত্থান, প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত ও নানা নাটকীয়তায় এবারের আসর ইতোমধ্যেই স্মরণীয় হয়ে উঠেছে। নরওয়ে ও মরক্কোর রূপকথার যাত্রা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত থাকলেও শেষ চারে এসে বিশ্বকাপ এখন পরিণত হয়েছে পরাশক্তিদের লড়াইয়ের মঞ্চে। এবারের আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে রয়েছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স ও

ইংল্যান্ড। ২০১০ সালে শিরোপা জিতেছিল স্পেন, ১৯৬৬ সালে ইংল্যান্ড এবং ১৯৯৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার জার্মানি ও ইতালির সমান পাঁচটি শিরোপা জয়ের স্বপ্নে এগিয়ে চলছে। ডালাসে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। শক্তি, সামর্থ্য ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেন ও ফ্রান্সের লড়াইকে এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। গোলবারের নিচে দুর্দান্ত ফর্মে রয়েছেন উনাই সিমন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানোর পর স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, "ফ্রান্স যদি কাউকে ভয় পেয়ে থাকে, তবে সেটা স্পেন।" দুই দলের সর্বশেষ তিন দেখায় দুটিতেই জয় পেয়েছে স্পেন। অন্যদিকে ফ্রান্সের

সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী আক্রমণভাগ। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ছয় ম্যাচে ফ্রান্স করেছে ১৬ গোল, যার মধ্যে এমবাপ্পের একারই ৮টি। বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখা হয়েছিল ২০০৬ সালে। সেবার শেষ ষোলোতে স্পেনকে ৩-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবারের টুর্নামেন্টে তুলনামূলক সহজ পথ পেরিয়ে শেষ চারে উঠলেও আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কয়েকটি ম্যাচে। কেপ ভার্দে ও মিশর তাদের কঠিন পরীক্ষা নিয়েছে। সুইজারল্যান্ডকে হারাতে গড়াতে হয়েছে অতিরিক্ত সময়ে। রক্ষণভাগে কিছু দুর্বলতা থাকলেও আক্রমণে দুর্দান্ত আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি হুলিয়ান আলভারেজ

ও লাউতারো মার্টিনেজও ছড়াচ্ছেন নৈপুণ্য। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ গোল করেছে আর্জেন্টিনা। এর মধ্যে মেসির গোল ৮টি। জার্মান কোচ টমাস টুখেলের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। আক্রমণে হ্যারি কেইন, মাঝমাঠে জুড বেলিংহাম ও ডেকলান রাইস দলটিকে দিয়েছে ভারসাম্য। এখন পর্যন্ত ১৩ গোল করেছে থ্রি লায়ন্সরা। কেইন ও বেলিংহাম করেছেন ৬টি করে গোল। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে। মোট ছয়বারের মুখোমুখি লড়াইয়ের পাঁচটিই হয়েছে বিশ্বকাপে। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। রাজনৈতিক সম্পর্কের কারণে বিশ্বকাপের বাইরে দুই দলের ম্যাচ খুবই বিরল। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব

বড় দলের বিপক্ষে খেললেও লিওনেল মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেননি। ফলে হ্যারি কেইন, জুড বেলিংহামদের বিপক্ষে এটিই হতে যাচ্ছে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। সেই গৌরব ধরে রেখে ফাইনালে ওঠাই এখন আলবিসেলেস্তাদের লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা