ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!
‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম!
জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ
১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
২০২৬ ফুটবল বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়া নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচ কর্মকর্তা রব ডিপেরিঙ্ক মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
এক বিবৃতিতে কেএনভিবি জানায়, ‘ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদায়ে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ রেফারিকে হারালাম। এর চেয়েও বড় কথা, আমরা হারিয়েছি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’
ডিপেরিঙ্ক চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের শীর্ষ রেফারি ড্যানি মাকিলির ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে গত
এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলে ফিফা তাকে বিশ্বকাপের রেফারি তালিকা থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়। পরে ব্রিটিশ পুলিশ তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মে মাসে মামলাটি খারিজ করে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপরও ফিফা তাকে বিশ্বকাপের রেফারি প্যানেলে পুনর্বহাল করেনি। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ডিপেরিঙ্ক বলেছিলেন, মিথ্যা অভিযোগ তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধাক্কা দিয়েছে। তিনি দাবি করেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত তাকে মানসিকভাবে ভেঙে দেয়। অন্যদিকে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই তার প্রতি সমর্থন জানায়। ব্রিটিশ পুলিশের তদন্ত
শেষ হওয়ার পর তাকে নির্দোষ বিবেচনা করে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে আবারও ম্যাচ পরিচালনার অনুমতি দেওয়া হয়। ২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ পর্যায়ের ফুটবলে রেফারিং শুরু করেন রব ডিপেরিঙ্ক। ঘরোয়া ফুটবলে তিনি ৮৪টি ম্যাচ পরিচালনা করেন। আন্তর্জাতিক পর্যায়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তার সুনাম ছিল। বিশেষ করে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।