জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ |
জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ইয়ানিক সিনার। রবিবার অনুষ্ঠিত ফাইনালে প্রথম সেটে হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান বিশ্বের এক নম্বর তারকা সিনার। চার সেটের এই কঠিন লড়াইয়ে জভেরেভকে ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/২), ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে নিজের ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। ম্যাচটি ছিল মূলত সার্ভিসের লড়াই। প্রথম সেটে জভেরেভ টাইব্রেকারে জয় তুলে নিলেও দ্বিতীয় সেটে টাইব্রেকার জিতে ম্যাচে সমতা ফেরান সিনার। তৃতীয় সেটে একটি ড্রপ-শট খেলার সময় জভেরেভ পায়ে চোট পান। সেই সময় সিনার নেটের ওপাশে গিয়ে প্রতিপক্ষের খোঁজ নেন। ঠিক এর পরের গেমেই জভেরেভের সার্ভিস ভেঙে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নেন ইতালিয়ান

তারকা। চতুর্থ সেটে আরেকটি ব্রেক পয়েন্ট পেয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান সিনার। শেষ গেমে দারুণ কিছু র্যালির পর একটি ফোরহ্যান্ড উইনার মেরে জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এই তরুণ। ৩ ঘণ্টা ৪৬ মিনিটের এই ম্যাচে সিনার ৫৮টি উইনার মারেন। এই জয়ের মাধ্যমে এ বছর সিনারের জয়-পরাজয়ের রেকর্ড দাঁড়াল ৪৪-৩। অন্যদিকে, ১৯৯১ সালের পর প্রথম জার্মান হিসেবে এই ট্রফি জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল জভেরেভের। তবে রানার্স-আপ হয়েই র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?