‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ July, ২০২৬

‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ July, ২০২৬ |
বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারালেও আবারও রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সুইজারল্যান্ডের একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোয় ম্যাচ হয়ে যায় এলোমেলো। এই লাল কার্ডের কোন যুক্তি পাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তখন ৭১ মিনিটের খেলা চলছিল। ১-১ গোলে সমতায় দুই দল। এমন সময় ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখিয়ে বের করে দেন রেফারি। অভিনয় করে ডাইভ দেয়ার অভিযোগ উঠে এম্বোলর বিরুদ্ধে। রেফারিংয়ের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে ভিএআর এবং ম্যাচ অফিশিয়ালদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। তাঁর দাবি, রেফারির

একটি ভুল সিদ্ধান্ত তাদের পুরো ম্যাচের পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ইয়াকিন বলেন, ‘আমরা একটি ভুলের কারণে শাস্তি পেয়েছি। ওই লাল কার্ডের কোনো যৌক্তিকতাই ছিল না। আমি এটি কোনোভাবেই মাথায় ঢোকাতে পারছি না।’ লাল কার্ডের ঘটনাটিকে সম্পূর্ণ অনভিপ্রেত উল্লেখ করে সুইস কোচ বলেন, ‘পরিস্থিতিটা একদম সাধারণ ছিল; এর মধ্যে কোনো বাজে উদ্দেশ্য ছিল না। রেফারির এই ভুল আমাদের শাস্তি দিয়েছে এবং আমাদের পুরো গেম প্ল্যান নষ্ট করে দিয়েছে।’ রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সমন্বয় নিয়ে বিস্ময় প্রকাশ করে ইয়াকিন আরও যোগ করেন, ‘সিদ্ধান্তটি একেবারেই অবিশ্বাস্য ছিল। আমি এর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। সেখানে হালকা সংযোগ হয়েছিল ঠিকই,

তবে কীভাবে রেফারি এবং ভিএআর এই সিদ্ধান্তে পৌঁছালেন, তা আমার বোধগম্য নয়।’ অবশ্য আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কিছুটা সংযত ছিলেন ইয়াকিন। তিনি বলেন, ‘আমি বলব না যে তাদের সুবিধা দেওয়া হচ্ছিল। ম্যাচটি দুই দলের মধ্যেই ফেয়ার এবং উন্মুক্ত ছিল। উভয় দলই ফুটবল খেলেছে। তবে আজ ফুটবল জেতেনি। আমরা একটা ভুলের কারণে শাস্তি পেয়েছি, যা আমাদের পক্ষের কোনো ভুল ছিল না।’ ম্যাচের ভাগ্য বদলে দেওয়া সেই মুহূর্তটি নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভোলেননি সুইস কোচ। তিনি বলেন, ‘এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত ছিল যা ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে। আমরা এখন অভিযোগ করতেই

পারি—তবে আমি আর্জেন্টিনাকে অভিনন্দন জানাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা