১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬

১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ |
ম্যাচের শুরুতে আর্জেন্টিনা গোল পেয়ে গেলেও দাপট দেখাচ্ছিলো সুইজারল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের বরং দেখাচ্ছিলো বিবর্ণ। বিরতির পর দারুণ গোলে সমতাও ফেরালো সুইসরা। তবে খানিকপর তাদের একজন খেলোয়াড়কে বিতর্কিতভাবে লাল কার্ড দেখালে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। তবু ১০জনের দল নিয়ে অতিরিক্ত সময়ে খেলা নিয়ে লড়াই করেছিলো তারা। শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজ ও পরে লাউতারো মার্তিনেজের গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেক্সিস ম্যাক আলিস্টার। ৬৭ মিনিটে দলকে সমতায় আনেন দান এনদোয়ে। ৭১ মিনিটে ব্রেল এমবোলোকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। ওই ১০ জন নিয়ে নির্ধারিত সময়ের ২৯ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিট খেলেছে তারা।

অতিরিক্ত সময়ের প্রথামার্ধেও গোল হজম করেনি। দ্বিতীয়ার্ধে গিয়ে মুহুর্তের অসামধানতায় বক্সের বাইরে বল পেয়ে যান আলভারেজ। দূরপাল্লার দারুণ শটে জালে জড়ান তিনি। পিছিয়ে পড়ে আক্রমণে উঠতে গিয়ে ডিফেন্স ফাঁকা হওয়ায় পরে আরেক গোল খায় তারা। তবে ওই গোলের আগেই ম্যাচের দল অনেকটা অনুমিত হয়ে গিয়েছিলো। এই জয়ের ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে পড়ল লিওনেল মেসির দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত