জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬

জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ |
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ বা জেট ফুয়েলের দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। তাতে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০ দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে। নতুন এই দর মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি। সেখানে বলা হয়, ৫

জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ে জেট এ-১ ফুয়েলের প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের দাম পরিবর্তনের কারণে পরিবহন ব্যয়ের পরিবর্তন হিসাব করে জুলাই মাসের দর সমন্বয় করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইটের নতুন দর প্রযোজ্য হবে। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এসব বিমানবন্দরের পাশাপাশি যশোর বিমানবন্দরেও নতুন দর কার্যকর হবে। এ নিয়ে মে থেকে টানা চার দফা জেট ফুয়েলের দাম কমল। এর আগে জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে

১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। তখন লিটারে দাম কমেছিল ১৫ টাকা ৬৭ পয়সা। তার আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। ওই দফায় লিটারে দাম কমে ৩৯ টাকা ৫৭ পয়সা। ৭ মে প্রতি লিটার দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে মে থেকে চার দফায় অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমেছে ৯৬ টাকা ৯ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও প্রতি লিটারের দাম ১ দশমিক ৪৮ ডলার থেকে কমে ০ দশমিক ৮৫৫৬ ডলারে নেমেছে। বর্তমান মূল্যহ্রাসের আগে মার্চ ও এপ্রিলে

জেট ফুয়েলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক রুটে দাম ০ দশমিক ৭৪ ডলার থেকে ১ দশমিক ৩২ ডলারে উন্নীত হয়। এরপর ৭ এপ্রিল আরেক দফা বাড়িয়ে অভ্যন্তরীণ রুটে দাম ২২৭ টাকা ৮ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ১ দশমিক ৪৮ ডলার নির্ধারণ করা হয়। এরও আগে ৮ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়েছিল। আন্তর্জাতিক রুটে দাম নির্ধারণ করা হয় ০ দশমিক ৭৩৮৪ ডলার। চলতি বছরের জানুয়ারিতে

অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। এরপর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীয় দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়। মার্চে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এওএবি দাম বৃদ্ধির ওই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করে। তবে মে থেকে আন্তর্জাতিক বাজারের দর, ডলারের বিনিময় হার ও পরিবহন ব্যয় ধরে বিইআরসি ধারাবাহিকভাবে মূল্য সমন্বয় করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক