“আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬

“আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ |
মিসরের বিপক্ষে নাটকীয়ভাবে ৩-২ গোলে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো পার হওয়ার পর যে বিতর্কের ঝড় উঠেছে, অবশেষে তার জবাব দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ফিফা তার দলকে বাড়তি সুবিধা দিচ্ছে—এমন অভিযোগের মুখে নীরবতা ভেঙে তিনি বলেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের বিরুদ্ধে একটা সংগঠিত প্রচারণা চলছে। ম্যাচ ও তার রেশ শেষ ষোলোর ম্যাচে মিসর প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ ১৪ মিনিটে টানা তিন গোল করে ম্যাচ ৩-২ ব্যবধানে জিতে নেয় গতবারের চ্যাম্পিয়নরা, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসা জয়সূচক গোলটি করেন এনজো ফের্নান্দেস। ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসানসহ দলটির সাবেক তারকা ফুটবলাররা রেফারি ফ্রঁসোয়া লেতেক্সিয়ারের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ

করেন—বিশেষত মোস্তফা জিকোর একটি গোল বাতিল এবং মোহাম্মদ সালাহর ওপর আর্জেন্টিনার বক্সে হওয়া এক ফাউল ভিএআরে পর্যালোচনা না হওয়া নিয়ে। স্কালোনির জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই সমালোচনার জবাবে স্কালোনি বলেন, দীর্ঘদিন ধরেই কিছু মানুষ দাবি করে আসছে তার দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, এবং তার ধারণা, আগের বিশ্বকাপ জেতার কারণেই হয়তো অনেকে চান না আর্জেন্টিনা আবার শিরোপা জিতুক। সমালোচনা ও বিতর্ককে দল দমিয়ে না রেখে বরং সেটাকে খেলোয়াড়দের পারফরম্যান্স আরও ভালো করার প্রেরণা হিসেবে ব্যবহার করার কথা জানান তিনি। ভিএআর প্রযুক্তি চালু থাকা অবস্থায় কোনো রেফারির পক্ষে কাউকে বাড়তি সুবিধা দেওয়া কতটা কঠিন, সে যুক্তিতে তিনি পক্ষপাতিত্বের অভিযোগ পুরোপুরি নাকচ

করে দেন এবং বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছুই অতিরঞ্জিত করে দেখানো হয়, বাস্তবে কোনো পক্ষপাতিত্ব নেই। উল্লেখ্য, শেষ ষোলোর আগে সংবাদ সম্মেলনেও ফরাসি রেফারি নিয়োগ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে স্কালোনি বলেছিলেন, মাঠের রেফারি ও ভিএআর বুথের কর্মকর্তাদের জাতীয়তা একই হলে তা বরং ম্যাচ পরিচালনায় সমন্বিত সিদ্ধান্ত নিতে সহায়ক হয়—পক্ষপাতিত্বের কোনো সুযোগ তৈরি করে না। কোয়ার্টার ফাইনালে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পা রেখেছে। সমালোচনাকে জ্বালানি বানিয়ে লিওনেল মেসিদের এই দল সেমিফাইনালের টিকিট পায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার