বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ |
কয়েক সপ্তাহ আগেই বিশ্বমঞ্চে দেশের জার্সি গায়ে লড়েছেন। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে তোলার রূপকথাতেও জড়িয়ে ছিল তার নাম। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বিষাদের ছায়া নেমে এলো আফ্রিকান ফুটবলে। মাত্র ২৫ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ও মামেলোডি সানডাউনসের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। শনিবার সকালে কেপ টাউনের কেন্দ্রস্থলের স্কটশেক্লুফ এলাকার একটি বাড়ি থেকে এই তরুণ ফুটবলারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আকস্মিক এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যেই তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। ২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া অ্যাডামস ছিলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলের আগামীর তারকা। সদ্য সমাপ্ত

২০২৬ বিশ্বকাপে দলটির প্রতিটি গ্রুপ ম্যাচেই মাঝমাঠ সামলেছেন তিনি। শেষ ৩২-এর লড়াইয়ে সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেওয়ার আগে, দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক নকআউট যাত্রার অন্যতম সারথি ছিলেন এই তরুণ। তার এই অকাল প্রয়াণে স্তব্ধ পুরো দেশ। গভীর শোক প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী গায়টন ম্যাককেঞ্জি এক বিবৃতিতে বলেন, ‘এক গভীর ধাক্কা এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে জেইডেনের চলে যাওয়ার খবরটি আমাকে শুনতে হয়েছে। দক্ষিণ আফ্রিকান ফুটবল তাদের অন্যতম সেরা এক প্রতিভাকে হারাল।’ এই কঠিন সময়ে কোনো ধরনের গুজব বা অনুমান ছড়ানো থেকে বিরত থাকতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তিনি। মাঠের ভেতরে অ্যাডামস কতটা লড়াকু ছিলেন, তার প্রমাণ

মেলে এই বিশ্বকাপেই। গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে খবর পান, তার দাদি মারা গেছেন। কিন্তু মানসিক সেই চরম বিপর্যয়ের মধ্যেও দেশের টানে মাঠে নেমেছিলেন, খেলেছিলেন শুরুর একাদশে। ক্লাব ফুটবলেও দারুণ সফল ছিলেন অ্যাডামস। স্টেলেনবোশ এফসি দিয়ে ক্যারিয়ার শুরু করার পর ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন ঘরোয়া পরাশক্তি মামেলোডি সানডাউনসে। সেখানে লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের খেতাবও। জাতীয় দলের হয়ে ২০২৪ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলা দলটিরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তার এমন চলে যাওয়াকে দেশের ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন। এক শোকবার্তায় তারা জানায়, যে তরুণ

প্রাণের দেশের ফুটবলকে আরও কত কিছু দেওয়ার বাকি ছিল, তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার