ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬

ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ |
প্রায় এক মাস ধরে চলা ফুটবল বিশ্বকাপের এখন শেষ আটের লড়াই চলছে। এরপর সেমিফাইনাল, তারপর আগামী ১৯শে জুলাই মেটলাইফে নির্ধারিত হবে, কে হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোকে নিয়ে অনেকেই অনেক ধরনের ভবিষ্যদ্বাণী দিচ্ছেন, কেউ সুপার কম্পিউটারের শরণাপন্নও হচ্ছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাওয়া এবার বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। সম্প্রতি ‘দ্য মোজো পডকাস্ট’ নামের একটি শোয়ে অংশ নেন নেতানিয়াহু। দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা বেন বেন বারুখের উপস্থাপনায় ওই শোয়ে নিজের চাওয়ার কথা জানান তিনি। তবে মেসির কারণে নয়, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের জন্য আর্জেন্টিনার হাতে এবারও শিরোপা দেখতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। অবশ্য ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক কারও

অজানা নয়। সে কারণেই আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘সুপারস্টার’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছেন, মিলেই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু। পডকাস্টের আলোচনায় বিশ্বকাপ প্রসঙ্গে আর্জেন্টিনার কথা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনার খবর রাখি। জানেন কেন?’ উপস্থাপক জানতে চান, ‘মেসির জন্য?’ জবাবে নেতানিয়াহু বলেন, ‘না, মেসির আগে মিলেই (আর্জেন্টিনার প্রেসিডেন্ট)। সে একজন সুপারস্টার।’ এরপর আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রতি তার এত শ্রদ্ধার কারণ ব্যাখ্যা করেন নেতানিয়াহু, ‘সে (মিলেই) একজন তারকা। সে সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণ করার কারণে সে এমন অবস্থানে পৌঁছেছে।’ এ ছাড়া ইসরায়েলের সঙ্গে মিলেইয়ের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘মিলেই ইসরায়েলের একজন বড় বন্ধু। তার তাই আমি চাই কাপটা তার হাতে উঠুক।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি