ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা
কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বুবি বেগম আর নেই
‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ
টানা বর্ষণ ও জোয়ারের পানিতে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা যখন জলমগ্ন, ঠিক তখনই রাজনীতিতে এক নতুন ও চাঞ্চল্যকর মোড় দৃশ্যমান হয়েছে। রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও, সাধারণ মানুষের দুর্ভোগকে কেন্দ্র করে নগরের ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
ভারী বৃষ্টিতে চট্টগ্রামের সাধারণ মানুষ যখন তীব্র সংকটে, তখন অনেক এলাকাতেই সরকারি বা বেসরকারি বড় ধরনের ত্রাণ তৎপরতা পৌঁছানোর আগেই মাঠে নেমে পড়ে ছাত্র সংগঠনটির স্থানীয় কর্মীরা।
২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন জলমগ্ন গলিতে ঢুকে তারা পানিবন্দী অসহায় পরিবারগুলোর হাতে তৈরি খাবার ও জরুরি শুকনো খাবার পৌঁছে দেয়। রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও প্রকাশ্যে তাদের এই
তৎপরতা নিয়ে নগরবাসী সাধুবাদ জানিয়েছে। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা তাদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে নেতারা বলেন, “শত বাধা-বিপত্তি, সংকট, সংগ্রাম, দুর্যোগ আর দুর্বিপাক আমাদের ওপর দিয়ে যাক না কেন, আমরা সর্বদা অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। কোনো কিছুই আমাদের থামিয়ে রাখতে পারবে না।” দ্বিতীয় দিনের মত ত্রাণ বিতরণ এদিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগের উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।