ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই
আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়: জয়া
এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল
বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রেপ্তার অভিনেতা
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না
ভারতী টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার বিচ্ছেদের খবর সম্প্রতি ভক্তদের অবাক করেছে। কিছুদিন আগে তারা বৈবাহিক সম্পর্ক ভাঙনের খরব জানিয়েছেন। বিচ্ছেদের পর এবার আকাঙ্ক্ষা জানালেন, তিনি আর বিয়ে করতে চান না। বরং নিজের মত করে স্বাধীনভাবে একাই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
লক আপ সিজন ২-এ সহ-প্রতিযোগী সুফি মতিওয়ালা ও শ্রেয়া কালরার সঙ্গে আলাপচারিতায় আকাঙ্ক্ষা বলেন, তিনি বাবা-মা বা স্বামীর ছায়া ছাড়া নিজের একটি বাড়িতে একা থাকবেন।
তার ভাষায়, ‘আমি আর বিয়ে করতে চাই না। আমার মনে হয়, এ অধ্যায় শেষ। জীবনে এই প্রথম আমি একা থাকব। বাবা-মা ও স্বামীর সঙ্গে নয়, নিজের একটি বাড়ি হবে, আর সারা
জীবন একাই থাকতে চাই।’ কয়েক দিন আগে একই অনুষ্ঠানের প্রথম পর্বেই আকাঙ্ক্ষা প্রকাশ্যে জানান, দীর্ঘদিন ধরেই তিনি ও গৌরব আলাদা থাকছেন এবং তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। পরে অনুষ্ঠানে তিনি জানান, তাঁদের দাম্পত্যে দূরত্ব তৈরি হয় ভবিষ্যৎ জীবন নিয়ে ভিন্ন মতের কারণে। গৌরব সন্তান চাইলেও তিনি কখনোই মাতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত মনে করেননি। আকাঙ্ক্ষা বলেন, ‘বিয়ের সময় আমার মধ্যে মাতৃত্বের অনুভূতি ছিল না। ভেবেছিলাম, হয়তো পরে আসবে। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারি, আমি মা হওয়ার জন্য তৈরি নই। প্রথমে ও বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়।’ ২০১৬ সালের নভেম্বরে একটি অডিশনে পরিচয়ের পর বিয়ে করেন আকাঙ্ক্ষা ও গৌরব। তখন আকাঙ্ক্ষার বয়স ছিল মাত্র
২৪ বছর। প্রায় এক দশক ধরে তাঁরা টেলিভিশনের জনপ্রিয় দম্পতিদের অন্যতম হিসেবে পরিচিত ছিলেন। প্রসঙ্গত, লক আপ সিজন ২ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। আকাঙ্ক্ষা ছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন হর্ষদ চোপড়া, রাম কাপুর, ধীরাজ ধুপার, শিবাঙ্গী জোশী, সুনিতা হুজসহ আরও অনেকে। সূত্র: ইন্ডিয়া টুডে