ইউ এস বাংলা নিউজ ডেক্স
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
শুরুতেই পেনাল্টি পেল ব্রাজিল। সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার সহজ সুযোগ হাতছাড়া করলেন ব্রুনো গিমারেস। এরপর চলল অনেকগুলো সুযোগ হাতছাড়া করার মিছিল। ম্যাচের শেষ দিকে দুই সুযোগ কাজে লাগিয়ে নরওয়ের জয় নিশ্চিত করলেন আর্লিং হালান্ড।
নিউজার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। ইউরোপিয় দলটির বিপক্ষে কখনো জিততে না পারার তিক্ত রেকর্ড অব্যাহত রেখে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল। নরওয়ের হয়ে দুটি গোলই করেছেন হালান্ড।
এই নিয়ে টানা ছয়টি বিশ্বকাপে শিরোপা জয়ের খরা অব্যাহত থাকল ব্রাজিলের। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই উঠতে না পারার ঘটনা বিরল। এর আগের পাঁচ বিশ্বকাপ থেকে ব্রাজিল হয় কোয়ার্টার ফাইনাল নয়তো সেমিফাইনাল থেকে বিদায়
নিয়েছে। তার আগের তিন বিশ্বকাপে ফাইনাল খেলে দুইবার জিতেছেও তারা। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল পেল চরম বিব্রতকর অভিজ্ঞতা।
নিয়েছে। তার আগের তিন বিশ্বকাপে ফাইনাল খেলে দুইবার জিতেছেও তারা। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল পেল চরম বিব্রতকর অভিজ্ঞতা।



