কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬

কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ |
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হতে চলেছেন। অথচ কেউ জানেই না কবে তিনি বিয়ে করেছেন। এর মধ্যেই মা হতে চলেছেন তিনি। এতদিন গোপনে থাকা বিয়ের খবর শুক্রবার (৩ জুলাই) প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কেন ওয়াদুদুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সেটিও জানিয়েছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করা এবং মা হওয়ার খবরও জানালেন মৌসুমী হামিদ। এমনকি খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা সমালোচনার গুঞ্জন ওঠে। অভিনয় জগতে মৌসুমী হামিদের দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ার। এ পথটা মসৃণ ছিল না। ক্যারিয়ারে নানা রকম স্ট্রাগল আসে। অনেক ঘাত–প্রতিঘাত পেরিয়ে আজকের তিনি মৌসুমী। তার স্বামীর নাম আবদুল ওয়াদুদ। ১৪ বছরের বন্ধুত্ব। সেরা বন্ধুকেই

বিয়ে করেছেন বলে জানালেন তিনি। কেন সেরা বন্ধুকে বিয়ে করলেন অভিনেত্রী?— এমন প্রশ্নের উত্তরে মৌসুমী হামিদ বলেন, আমার সবকিছুতেই ওয়াদুদ পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম; কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। তিনি বলেন , জীবনে তো এমনটি কখনো কখনো হয়— হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না। আমি চাইতাম সংসারি হতে, সেও এমনটিই চাইত। নিজেদের মধ্যে আড্ডা–কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে— আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না? আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই এবং পরে আমরা বিয়ে করি। মা হতে চলেছেন বলে জানালেন মৌসুমী হামিদ।

তিনি বলেন, আমি চাই— এখন আমার একটা সুস্থ বাচ্চার জন্ম হোক। তাকে সুন্দর একটি পরিবেশ দিই। আমার স্বপ্নটাই এখন আগামী দিনকে ঘিরে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমার স্বপ্নটাকে পরিপূর্ণতা দিতে চাই। অভিনেত্রী বলেন, আর একটা কথা— আমি সব সময় উপলব্ধি করেছি, জীবনে যেমন ভালো বন্ধু দরকার, ঠিক তেমনই জীবনে ভালো পার্টনার দরকার, যে সব সময় বন্ধুর মতো পাশে থাকে। মৌসুমী বলেন, অনাগত সন্তানের জন্য প্রায় দুই মাস ধরে শুটিং থেকে দূরে থাকলেও নিজের ব্যবসাপ্রতিষ্ঠান অ্যাডসেলারেট টেকনোলজিস লিমিটেডে নিয়মিত সময় দেন। তিনি ও তার স্বামী মিলেই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। বিনামূল্যে পাবলিক ওয়াই-ফাই সেবা দেওয়ার পাশাপাশি ব্র্যান্ডগুলোকে লোকেশনভিত্তিক বিজ্ঞাপন ও ইন্টারঅ্যাকটিভ

ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করে তার প্রতিষ্ঠান বলে জানান মৌসুমী হামিদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল