অবসরের ঘোষণা দিলেন নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬

অবসরের ঘোষণা দিলেন নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ |
বিষয়টা অনেকটা নিশ্চিতই ছিল। এবারের বিশ্বকাপই নেইমারের শেষ। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের অকাল বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ঘোষণাটা দিয়েই দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’ এভাবেই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের পথচলার সমাপ্তি ঘটল। দলটির হয়ে ৮০ গোল করেছেন তিনি। যা দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলে রেকর্ড। ২০২২ বিশ্বকাপে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ৮০তম গোলের পর বিদায়ের ক্ষণ চলে এল তার। যে স্বপ্ন নিয়ে সেলেসাও জার্সিটি গায়ে চড়িয়েছিলেন

নেইমার, সেটা পূরণ হয়নি। বিশ্বকাপ জেতা হয়নি তার। তবে একেবারে খালি হাতেও তিনি যাচ্ছেন না। ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছেন তিনি, সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনিই জিতেছিলেন। কোপা আমেরিকায় তার সর্বোচ্চ অর্জন ফাইনাল খেলা। ২০২১ সালের আসরে সেবার ব্রাজিল হেরেছিল আর্জেন্টিনার কাছে। আর বিশ্বকাপে তিনি তার দলকে সেমিফাইনালে খেলতে দেখেছেন বটে, কিন্তু সে ম্যাচে তিনি খেলতে পারেননি। তার পরের দুই আসরে তিনি তার দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার শেষ ষোলয় শেষ হলো তার যাত্রা। সঙ্গে সঙ্গে যবনিকাপতন হলো তার ব্রাজিল ক্যারিয়ারেরও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল