ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি
সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই
বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪
গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার
ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক কর্মীর বিরুদ্ধে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
গত ২রা জুলাই, বৃহস্পতিবার উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারে এই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত বিএনপিকর্মীর নাম খোকন, যিনি এলাকায় ‘জুয়াড়ি ল্যাংড়া খোকন’ নামে পরিচিত। তিনি বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় ওই মানসিক ভারসাম্যহীন নারী স্থানীয় একটি লাইব্রেরির সামনে ঘুমিয়ে
ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিযোগ ওঠে যে, ওই সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হয়ে ওঠে। এ প্রসঙ্গে বারপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সফিকুল ইসলাম বলেন, “অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নেতা নন; তিনি একজন কর্মী। এ ধরনের জঘন্য ও নিন্দনীয় ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” এ বিষয়ে বিজয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন বলেন, “অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা
চলছে। তাকে আটক করা সম্ভব হলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সোপর্দ করা হবে।” এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”