চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬

চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপের মঞ্চে নতুন এক রূপকথার জন্ম দিয়ে বিদায় নিল কেপ ভার্দে। চলতি বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের অন্যতম প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া দলটির গোলরক্ষক ভোজিনিয়া আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচেও ছিলেন দুর্দান্ত ফর্মে। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরে দলটির এই স্বপ্নযাত্রার অবসান ঘটল। হারলেও পুরো ম্যাচে বেশ কিছু দুর্দান্ত সেভ করার পাশাপাশি একদম রক্ষণভাগ থেকে আক্রমণ তৈরিতে বড় ভূমিকা রাখেন ৪০ বছর বয়সি এই গোলরক্ষক। তবে এই ম্যাচের পর একটি অদ্ভুত ও চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি ড্রিবলিং করেছেন ভোজিনিয়া! আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভোজিনিয়া যেখানে দুটি সফল ড্রিবলিং করেছেন, সেখানে ক্রোয়েশিয়ার

বিরুদ্ধে পর্তুগালের কষ্টের জয়ের ম্যাচে কোনো সফল ড্রিবলিং করতে পারেননি রোনালদো। তবে পর্তুগাল রাউন্ড অব ১৬-এর ম্যাচে স্পেনের মুখোমুখি হতে যাওয়ায় রোনালদোর সামনে এই পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ থাকছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াইয়ের পর কেপ ভার্দের এই লড়াকু গোলরক্ষক বিশ্বমঞ্চে নিজেদের পারফরম্যান্স নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তারা যে প্রভাব ফেলতে পেরেছেন, তাতেই তারা ধন্য এবং দলের ভবিষ্যৎ এখন অনেক উজ্জ্বল। পুরো টুর্নামেন্টে কোনো জয় তুলে নিতে না পারলেও ৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপে জায়গা করে নেওয়া এবং বিশ্বসেরা দলগুলোর বিরুদ্ধে তাদের এই জেদ, লড়াকু মনোভাব ও কঠোর পরিশ্রম বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের

মন জয় করে নিয়েছে। আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতলেও, জয়টি তাদের জন্য মোটেও সহজ ছিল না। দিনেই বোর্গেসের একটি আত্মঘাতী গোলের সুবাদে জয় পাওয়া আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়েছিল কেপ ভার্দে, যা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে ছাড়ে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভোজিনিয়া বলেন, তারা আর্জেন্টিনার সঙ্গে ‘সমান তালে’ লড়াই করেছেন এবং ম্যাচটি জেতার সুযোগও তাদের ছিল। একই সঙ্গে দলের এই ঐতিহাসিক যাত্রায় যারা পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। ভোজিনিয়ার কথায়, ‘আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলেছি। আজ আমরা তাদের সঙ্গে সমান তালে লড়াই করেছি এবং আমাদের জেতার সুযোগ ছিল। এই পারফরম্যান্সে আমাদের অত্যন্ত সন্তুষ্ট এবং গর্বিত হওয়া উচিত।’ তিনি

আরও যোগ করেন, ‘অবশ্যই আমরা বিদায় নেওয়ায় দুঃখিত, আমরা কেউই এখানে থেমে যেতে চাইনি। তবে আমি সবকিছুর জন্য কৃতজ্ঞ। আমি আমার সতীর্থ, টেকনিক্যাল টিম, ফেডারেশন এবং সেই সমস্ত সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই যারা অনেক কষ্ট করে এখানে এসে আমাদের সমর্থন জুগিয়েছেন।’ সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর