বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ July, ২০২৬

বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ July, ২০২৬ |
বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের রূপকথার যাত্রা শেষ হয়েছে রাউন্ড অব ৩২ পর্বেই। তবে বিদায়ের ম্যাচেও প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার ছোট্ট দেশটি। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করে ৩-২ গোলে হারলেও প্রথম ৯০ মিনিটে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। চলতি বিশ্বকাপে খেলা চার ম্যাচের একটিতেও নির্ধারিত ৯০ মিনিটে হারেনি কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিন ম্যাচেই অপরাজিত থেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। শেষ ৩২ পর্বেও শক্তিশালী আর্জেন্টিনাকে নির্ধারিত সময়ে ২-২ সমতায় আটকে রাখে কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময়ে হজম করা গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের লড়াকু ফুটবল মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। রক্ষণে শৃঙ্খলা, মাঝমাঠে

দারুণ সংগঠন এবং পালটা আক্রমণে গতিময় ফুটবল খেলে লিওনেল মেসিদের একাধিকবার চাপে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা। যদিও শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি, তবু প্রথম বিশ্বকাপ নকআউটেই কেপ ভার্দের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য বড় বার্তা হয়ে থাকল। নির্ধারিত সময়ে অপরাজিত থেকে বিদায় নেওয়া দলটি প্রমাণ করেছে, আন্তর্জাতিক ফুটবলে এখন আর কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা