বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
এবারের বিশ্বকাপ যেন রেকর্ড ভাঙ্গার বিশ্বকাপ। কয়দিন আগেই বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে গোলের অন্যতম সফল ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার তার পাশে যৌথভাবে নাম লেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির গোলসংখ্যা ৪টি, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এই রেকর্ডে মেসি ও রোনালদোর সঙ্গে আরও আছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। বিশ্বকাপের মূল খেলায় কোনো ফুটবলারই পেনাল্টি থেকে ৪টির বেশি গোল করতে পারেননি। রোনালদোর ৪টি পেনাল্টি

গোল এসেছে— ২০০৬ সালে ইরান, ২০১৮ সালে স্পেন, ২০২২ সালে ঘানা ও ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট ম্যাচে। এ পেনাল্টি গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম নকআউট গোলও করেছেন । রোনালদো ওপেন প্লেতে ২০১০ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে ১টি, ২০১৪ সালে ঘানার বিপক্ষে ১টি, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে ২টি (পেনাল্টিসহ গোলে হ্যাটট্রিক) ও মরক্কোর বিপক্ষে ১টি এবং ২০২৬ চলতি বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ২টি গোল করেন। ওপেন প্লেতে এই মোট ৭ গোল করেন। আর মোট মোট ১১ গোলের ভেতর ৪টি গোলই এসেছে আবার পেনাল্টি থেকে। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনালদো ৫টি পেনাল্টি

কিক থেকে ৪টি গোল করেছেন, এর মধ্যে ২০১৮ বিশ্বকাপে ইরানের সঙ্গে একটি পেনাল্টি মিস করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র