সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৬

সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ |
অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় টাইমস টুডের সিনিয়র রিপোর্টার এনায়েত শাওনকে হুমকি দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের (ইএন্ডও) পরিচালক মো. সোহেল রানা। এ ঘটনার গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। ১লা জুলাই, বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বলেন, সংবাদ সংগ্রহ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী কাজ করার সময় সাংবাদিক এনায়েত শাওনকে দেওয়া হুমকি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধা। পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি বা হয়রানির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। সাংবাদিক এনায়েত শাওন জানিয়েছেন, গত ২৮শে জুন

টাইমস টুডেতে ‘চাঞ্চল্যকর জালিয়াতি/অচল টিএমএস সচল বিটিআরসিতে’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদের প্রয়োজনে বক্তব্য জানতে পরিচালক সোহেল রানার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকের সঙ্গে রূঢ় ব্যবহার করেন। সংবাদ প্রকাশের পরদিন ২৯শে জুন রাত ৮টায় হোয়াটসঅ্যাপে ফোন করে প্রকাশিত সংবাদের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দাবি করেন ওই কর্মকর্তা। মঙ্গলবারের মধ্যে বিটিআরসিতে গিয়ে এসব প্রমাণপত্র উপস্থাপন না করলে দেখে নেওয়ার ভয়ভীতি প্রদর্শন এবং মানহানি মামলা করারও হুমকি দেন তিনি। এ সময় সোহেল রানা বলেন, ‘আপনি কেমন সাংবাদিক আপনাকে দেখে নেওয়া হবে। আমার বিরুদ্ধে যা লিখেছেন তা প্রমাণ করতে হবে। আপনি কালকেই বিটিআরসিতে

আসবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার হুমকির ঘটনা তদন্ত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি জোর দাবি জানাচ্ছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম