ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার
হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ
চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
রাজধানীর হাজারীবাগের একটি বাসার বাথরুমের ফলস ছাদের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি শটগান। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের ৫ই আগস্টের পর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
আজ ১লা জুলাই, বুধবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদের সামনে একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পরে পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, রাতের ওই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি জানান, বসিলা মধ্যপাড়ার কালিমুল্লাহ সাহেবের ৫৪/০২ নম্বর তিনতলা ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষের বাথরুমের ফলস ছাদের ভেতরে একটি শটগান দেখতে পেয়েছেন। খবর
পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে। হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র। তবে বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। তিনি বলেন, যে বাসা থেকে অস্ত্রটি উদ্ধার হয়েছে, সেই বাসার মালিক সেখানে থাকেন না। তিনতলার সব ফ্ল্যাট ভাড়া দেওয়া। নতুন এক ভাড়াটিয়া বাসায় ওঠার পর মালপত্র গোছানোর সময় বাথরুমের ফলস ছাদের ভেতরে অস্ত্রটি দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। ওসি জানান, ২০২৪ সালের ৫ই আগস্টের পর ওই ফ্ল্যাটে এখন পর্যন্ত তিন দফা ভাড়াটিয়া পরিবর্তন হয়েছে। বর্তমান ভাড়াটিয়া চতুর্থ। এর আগে যারা সেখানে ছিলেন, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ২০২৪ সালের
৫ই আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে কয়েকটি থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ওই সময় রাজধানীর মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। পরে এসব অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময়ের ঘটনায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুট ও নাশকতার অভিযোগে বিভিন্ন মামলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনো বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা থাকতে পারে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, উদ্ধার হওয়া শটগানটির গায়ে মডেল- ‘এসটি-টোয়েলভ’, এবং ব্র্যান্ড- ‘টরাস’, বাংলাদেশ পুলিশের অস্ত্রের সিরিয়াল নাম্বার- ‘বিপি-এমটিসিএল’, ‘এসএইচআর১৬৫৭৭১’ এবং ‘মেড ইন
ব্রাজিল’ মুদ্রিত রয়েছে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া শটগানটি লুটের পর কোনোভাবে ওই বাসায় রাখা হয়েছিল। অস্ত্রটি কারা সেখানে রেখেছে, আগের ভাড়াটিয়াদের কেউ এর সঙ্গে জড়িত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।