ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও
অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না
বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ
সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ
পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই
দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে সংকট যেন কাটছেই না। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নিলেও এখনো এই শিল্পে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসেনি। আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়া, উচ্চ সুদের ব্যাংকঋণ, ডলার সংকট, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নীতি সহায়তার ঘাটতির কারণে অনেক কারখানা এখন টিকে থাকার লড়াই করছে।
বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও বহু কারখানা গভীর আর্থিক ঝুঁকিতে রয়েছে। উৎপাদন কমলেও ব্যাংকঋণের কিস্তি, গ্যাস-বিদ্যুৎ বিল ও প্রশাসনিক স্থায়ী ব্যয় নিয়মিতই বহন করতে হচ্ছে, যা ছোট ও মাঝারি কারখানার পক্ষে সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।
ফলে একের পর এক কারখানা
বন্ধ হয়ে যাওয়ায় ও ছাঁটাইয়ের কারণে লাখো শ্রমিকের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। এই সংকটের সর্বশেষ সংযোজন হিসেবে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে ‘ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২)’ ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষের দাবি, গত ২৮শে জুন থেকে শ্রমিকেরা বেআইনি ধর্মঘট শুরু করে কারখানার পরিবেশ অস্থিতিশীল করেন। বারবার অনুরোধের পরও কাজে যোগ না দেওয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, গত ২৭শে জুন রুবিনা বেগম (৫০) নামের এক সুইং অপারেটর কাজের সময় কারখানায় অসুস্থ হয়ে পড়েন এবং ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায়
মারা যান। কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সফল মো. আমজাদ হোসেইন জানান, এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কারখানার ভাঙচুর রক্ষার্থে কর্তৃপক্ষ এটি বন্ধ ঘোষণা করেছে এবং সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাক শিল্পাঞ্চলে কোরবানির ঈদের পর থেকেই শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সাভারের আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে প্রায় ১ হাজার ৮০০-এর বেশি শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে তারা ছাঁটাইয়ের
খবর শোনেন। অন্যদিকে, গাজীপুরের বোর্ডবাজার এলাকার ‘ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড’ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক-কর্মচারী একসঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন। গাজীপুরের ইউনিক ডিজাইনার্সে কর্মরত বিল্লাল সোহাগের মতো হাজার হাজার শ্রমিক এখন জানেন না আগামী মাসে তাদের সংসার কীভাবে চলবে। শ্রমিক নেতাদের অভিযোগ, ব্যবসায়িক মন্দার অজুহাত তুলে শ্রম আইন অমান্য করে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে এবং ব্যয় কমানোর কৌশল হিসেবে পুরোনোদের বাদ দিয়ে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে সামগ্রিক অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়বে। তাই বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড়
চ্যালেঞ্জ হলো দ্রুত আর্থিক প্রণোদনা বাস্তবায়ন ও ব্যাংকঋণে বিশেষ সুবিধা দিয়ে কর্মসংস্থান ধরে রাখা। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, আর্থিক সংকটই বর্তমানে কারখানা বন্ধ হওয়ার প্রধান কারণ। রুগ্ন ও বন্ধপ্রায় শিল্পের জন্য সরকার ৬০ হাজার কোটি টাকার যে সহায়তা তহবিল ঘোষণা করেছে, তা এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি।