ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার
হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ
চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের পটিয়ায় দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মো. মামুন সিকদার (৫০) নামের এক বালু ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে একদল সন্ত্রাসী।
২৯শে জুন, সোমবার দুপুরে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
বর্তমানে ওই ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারা খাল থেকে নৌকার (বোট) মাধ্যমে বালু পরিবহন করে ছনহরা এলাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
গত সোমবার দুপুরে তিনি বালুভর্তি একটি বোট নিয়ে
আসার সময় কিরিঞ্জা ব্রিজ এলাকায় তার গতিপথ রোধ করে আশিয়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল। সে সময় সোহেল ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের অর্থাৎ ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী মামুন সিকদার দাবিকৃত অন্যায্য চাঁদা দিতে সরাসরি অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসী সোহেল। মুহূর্তের মধ্যে সে তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মামুনের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। তারা মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মামুন সিকদারের রক্তাক্ত চিৎকার শুনে আশেপাশের স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে হামলাকারী সোহেল ও তার বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা মামুন সিকদারকে গুরুতর রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার
করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ন্যাক্কারজনক ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এদিকে, প্রকাশ্য দিবালোকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ওপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত চিহ্নিত সন্ত্রাসী সোহেলসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।