সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৬

সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ |
জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, অভিনেত্রী পূজা চেরী ও জেফার রহমান এ প্রজন্মের তারকা। গানে ও অভিনয়ে তারা মানুষকে মাতিয়ে রেখেছেন। তবে তাদের নতুন কাজ নিয়ে দর্শকদের মনে ভীষণ আগ্রহ থাকে। সম্প্রতি এ তিন তারকা একমঞ্চে পারফর্ম করে এসেছিলেন মালয়েশিয়ায়। ‘সোনালি সন্ধ্যা’ নামে সেই অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন বসবাসরত প্রবাসী বাঙালিরা। দেশের মানুষের সেই সুযোগ হয়নি। এবার দেশের মানুষও দেখতে পাবেন সেই অনুষ্ঠানটি এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভির পর্দায়। এ উপলক্ষ্যে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার করা হবে ‘সোনালি সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম হাসান, জেফার রহমান ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ আরও অনেককেই। 'সময়ের সাথে

আগামীর পথে'— এ স্লোগান নিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ২০০৩ সালের ৩ জুলাই। আগামীকাল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। বিশেষ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী সুমাইয়া শিমু ও আইশা খান। এ ছাড়া আরও নানা আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন