মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ July, ২০২৬

মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ July, ২০২৬ |
বিশ্বকাপে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে মেক্সিকোর রাজধানীতে শ্বাসরুদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। জানা যায়, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে। এই জয়ের পর উল্লাস করতে হাজার হাজার ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির অন্যতম প্রধান সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায় জড়ো হন। উদ্‌যাপনের একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে শ্বাসকষ্টজনিত কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, নিহতদের

মধ্যে ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুজন নারী রয়েছেন। জরুরি সেবার পদক্ষেপ সম্পর্কে তিনি উল্লেখ করেন, ওই এলাকায় তিনজন অজ্ঞান হয়ে পড়ার খবর পেয়ে চিকিৎসক ও উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। তাদের বাঁচাতে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ পরবর্তী সময়ে চতুর্থ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর খিঁচুনি এবং পাকস্থলীর রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দুঃখ প্রকাশ করে ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো আনন্দ উদ্‌যাপনে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার

আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর দীর্ঘ চার দশক পর নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল মেক্সিকো। কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত এই ঐতিহাসিক জয়ের উদ্‌যাপন শেষ পর্যন্ত রূপ নিল বিষাদে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?