আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘কালা জাদু’ করে চলতি বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম। এরপর আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে তুমুল চর্চায় এখন এই তান্ত্রিক। তার দাবি, কেপ-ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঘানার বিতর্কিত ও স্বঘোষিত এ আধ্যাত্মিক ব্যক্তিত্ব কোয়াকু বোনসাম এবার ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো আরেক ভবিষ্যদ্বাণী করেছেন। বোনসামের দাবি, এবারের ২০২৬ বিশ্বকাপ ট্রফিটি উঠতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পর্তুগালের হাতে। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে এ খবরটি প্রকাশ করেছে। ফুটবল মাঠের লড়াই শুরু হওয়ার আগেই নাকি আধ্যাত্মিক জগতে এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বোনসামের ভবিষ্যদ্বাণী, এবারের বিশ্বকাপটি রোনালদো এবং পর্তুগালের, তারাই জিতবে। তার

দাবি, পর্তুগাল ইতোমধ্যে ‘আধ্যাত্মিক জগতে’ এই টুর্নামেন্ট জিতে নিয়েছে। তাই রোনালদো পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ ফুটবল বিধাতা এবার তার জন্য ‘সেই মাহেন্দ্রক্ষণ’ নির্ধারণ করে রেখেছেন। বোনসামের এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বোনসাম। ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, কেইনকে থামাতে তিনি ‘কালা জাদু’ (অভিশাপ) করছেন। ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আগে কী করতে পারি তা দেখিয়েছি, তাই তাকে (কেইন) থামাতে আমার কী করতে হবে তা ভালো করেই জানা আছে। কাকতালীয়ভাবে, ঘানার বিরুদ্ধে সেই ম্যাচটিতে

ইংল্যান্ড গোলশূন্য (০-০) ড্র করে এবং কেইন গোল করতে ব্যর্থ হন। এরপরই ভক্তদের মাঝে বোনসামের মন্তব্য নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। তবে ম্যাচ শেষে হ্যারি কেইনের প্রতি দেওয়া কথিত সেই ‘অভিশাপ’ তুলে দেন এই ঘানাইয়ান ওঝা। কেইনের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নন। আমার একটি সন্তান হতে যাচ্ছে, যার নাম আমি হ্যারি কেইনের নামানুসারে রাখব।’ এমনকি ঘোষণা দেন, তিনি কেইনকে আধ্যাত্মিক ‘বন্ধন’ থেকে মুক্ত করে দিচ্ছেন যাতে পরবর্তী ম্যাচে কেইন গোল করতে পারেন! কে এই কোয়াকু বোনসাম? ঘানার রাজধানী আক্রায় তিনটি উপাসনালয় (আস্তানা) পরিচালনা করা নানা কোয়াকু বোনসাম দেশটির অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব। নিজেকে

আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও কবিরাজ দাবি করা বোনসাম মানুষকে আধ্যাত্মিক পরামর্শ ও ভেষজ চিকিৎসা দিয়ে থাকেন। ফুটবল ভক্তদের কাছে তার এই পরিচিতি অবশ্য নতুন কিছু নয়। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি হইচই ফেলে দিয়েছিলেন। সেবার ঘানার মুখোমুখি হওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো যে ইনজুরিতে পড়েছিলেন, তার পেছনে নিজের আধ্যাত্মিক হাত রয়েছে বলে দাবি করেছিলেন বোনসাম। ১২ বছর আগে রোনালদোকে ইনজুরিতে ফেলে আটকে দিতে চাওয়া সেই বোনসামই এবার ২০২৬ বিশ্বকাপে এসে রোনালদোর হাতেই ট্রফি দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)