মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৬

মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৬ |
ব্রাজিলের কাছে নাটকীয় পরাজয়ের পর সমর্থকদের কাছে মাথা নত করে ক্ষমা চাইলেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে তিনি হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন এবং আবেগঘন বার্তা দেন সমর্থক ও খেলোয়াড়দের উদ্দেশে। ম্যাচ শেষে মাঠে খেলোয়াড়দের একত্র করেন মোরিয়াসু। এরপর সবার সামনে মাথা নত করে জাপানের জনগণ ও সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি। মোরিয়াসু বলেন, আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত। একজন কোচ হিসেবে আমি মনে করি এই পরাজয়ের দায় আমারই। তাই সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত থেকে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে ধন্যবাদ। শুধু তারাই নন, জাপানসহ

বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষ করে মোরিয়াসু খেলোয়াড়দের সামনে মাথা নত করেন। তার এই আচরণের জবাবে খেলোয়াড়রা করতালির মাধ্যমে কোচকে সম্মান জানান। ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে তিনি জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। পরাজয়ের হতাশা থাকলেও ইতিবাচক থাকার আহ্বান জানান মোরিয়াসু। তিনি বলেন, এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়াটা খুবই হতাশাজনক। তবে এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। বিশ্বকাপে আসার পথচলায় প্রতিটি দিন তারা নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করেছে।

কোচিং স্টাফ ও সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের যা করার ছিল, আমরা সবই করেছি। এখন আমরা হতাশ, কিন্তু এই অভিজ্ঞতাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অনুপ্রেরণা হিসেবে নিতে চাই। উল্লেখ্য, জাপান এখন পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিয়েছে। এর মধ্যে চারবার শেষ ষোলোয় উঠে সেটিই তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই ব্যাংক নোট কেন বাতিল করা হয়? তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে