ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি
নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার
আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ
আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!
আর্জেন্টিনার সামনে ফাইনালে খেলার সহজ সমীকরণ
জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’
নিজের দেশে বিশ্বকাপের খেলা, অফিসের টেবিলে কি আর মনে বসে? ব্রাজিলিয়ানদেরও তাই মন বসছে না কাজে। যে কারণে জাপান ম্যাচ সামনে রেখে আগেভাগে ছুটি হয়ে যাচ্ছে ব্রাজিলের ব্যাংক, বীমা বা অন্য বড় প্রতিষ্ঠানে।
জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২–এর ম্যাচটা শুরু হবে সোমবার (২৯ জুন) ব্রাজিলের সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় রাত ১১টায়)। এদিন ব্রাজিলের অফিস–আদালত ছুটি হয়ে যাবে দুপুরের মধ্যেই। আজ জাপানের বিপক্ষে ম্যাচের দিন ব্রাজিলের অফিস শুরু হচ্ছে সকাল ৯টায়, শেষ হয়ে যাবে ১২টায়।
অবশ্য গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচগুলোতে অফিস সময়ের পরই খেলা শুরু হয়েছিল। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলো শুরু হয়েছিল রাতে। তাই সে ক্ষেত্রে অফিস–আদালতের সময় নতুন
করে ঠিক করার দরকার হয়নি। নকআউটে ব্রাজিল যদি পরের দিকে যায়, তাহলে নতুন করে অফিস সময় ঠিক করার দরকার হতে পারে। যেমন শেষ ১৬–তে উঠলে ব্রাজিলের ম্যাচ শুরু হবে বিকেলে, তখন অফিস সময় শেষ হয়ে যাবে এর আগেই। যদিও ব্যাংকগুলো নিশ্চিত করেছে, বিশেষ ব্যবস্থায় বিমানবন্দর, হাসপাতালের মতো জায়গায় ব্যাংকিং সেবা চালু রাখা হবে। চালু থাকবে অনলাইন সেবাও। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলে যখন বিশ্বকাপ হয়েছিল, তখন অনেক অফিস এমন ব্যবস্থাতেই চালু ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কিছু অফিস বন্ধও ছিল।