জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৬

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ |
বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। তাই দলের সবচেয়ে আলোচিত প্রশ্ন—নেইমার কি এবার শুরুর একাদশে ফিরবেন? এর উত্তর আপাতত নেতিবাচক বলেই জানা যাচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে প্রথম একাদশের আটজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে জিমে পুনরুদ্ধার সেশনে পাঠানো হয়েছিল। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোসকে মাঠে অনুশীলনের জন্য রাখা হয়। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্প ছাড়ার আগে শেষ অনুশীলনে অবশ্য পুরো দলই অংশ নেয়। এরপর দল নিয়ে আনচেলত্তি উড়ে যান হিউস্টনে, যেখানে রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারের

ম্যাচ ফিটনেস এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে কোচিং স্টাফকে জানিয়েছেন দলের ফিটনেস ট্রেইনাররা। বিশেষ করে টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও অর্জন করেননি এই তারকা। তাই জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনাই করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। প্রয়োজন অনুযায়ী ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে মাঠে নামানো হতে পারে। এরই মধ্যে নেইমারকে ঘিরে আরেকটি ছোট বিতর্কও তৈরি হয়েছিল। স্কটল্যান্ড ম্যাচে তাকে মাঠে নামানোর আগে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন, নেইমারকে খেলানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিষয়টি নিয়ে

সমর্থকদের সমালোচনার মুখে পড়েন ডেভিড। পরিস্থিতি জটিল হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দেন ডেভিড আনচেলত্তি। তিনি জানান, ওই সময় তিনি সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না। এদিকে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাওয়া নিয়েও চলছে তীব্র প্রতিযোগিতা। বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র প্রায় নিশ্চিত পছন্দ। এছাড়া রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও দলে জায়গার দাবিদার। চোট কাটিয়ে রাফিনহার ফেরার সম্ভাবনাও রয়েছে। ফলে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া নেইমারের জন্য শুরুর একাদশে জায়গা করে নেওয়া সহজ হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে ১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন ফল আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের সিলেটে নতুন ডিসি নিয়োগ ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ ‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র