ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো
কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন
মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের
চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!
মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!
সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা
এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা
ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন পারভেজকে (৩৫) নিজ বাড়ির সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী নেতারা।
শুক্রবার মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড নিজকুঞ্জরা গ্রামে নিজ বাড়িতে খুন হয় তিনি। নিহত পারভেজ নুর আহম্মদ মাস্টারবাড়ি আবু তাহের এর ছেলে।
নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
জানা গেছে, সদ্য কারামুক্ত ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগ নেতা পারভেজের সাথে একই গ্রামের সাদেক মিয়ার ছেলে বিএনপি নেতা শাহাদাত হোসেন ও তার ভাই মামুনুর রশিদ মামুনের সঙ্গে ৫ই আগস্টের পর থেকে দোকান সংক্রান্ত বিরোধ হয়। পারভেজের দোকান দখলে
নেওয়ার চেষ্টা করে আসছিলেন তারা। এর জেরেই মধ্যরাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিহতের বাবা জানান, আজ ২৭শে জুন, শনিবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।