বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি ডেটিং শো লাভ আইল্যান্ড ইউএসএ থেকে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে আরেক প্রতিযোগীকে সরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো কিছু পোস্ট সামনে আসার পর এ সিদ্ধান্ত নেয় অনুষ্ঠানটির কর্তৃপক্ষ। প্রতিযোগী আলান্না কাইজারের বিরুদ্ধে অভিযোগ, একটি পুরোনো ভিডিওতে তিনি একটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে একটি বর্ণবাদী গালি উচ্চারণ করেছিলেন। এ ছাড়া ইনস্টাগ্রামের একটি মন্তব্য এবং স্ন্যাপচ্যাটের একটি বার্তায়ও একই শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এসব পোস্ট একটি ব্যক্তিগত (প্রাইভেট) অ্যাকাউন্টে ছিল। কাইজার অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার পর এগুলো প্রকাশ্যে আসে। ফলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান পিককের যাচাই-বাছাই প্রক্রিয়ায় সেগুলো ধরা পড়েনি। গত রোববার থেকে সম্প্রচারিত পর্বে কাইজারকে

প্রথম দেখা যায়। জনপ্রিয় ‘কাসা আমোর’ পর্বে নতুন প্রতিযোগী বা ‘বম্বশেল’ হিসেবে তিনি ভিলায় প্রবেশ করেছিলেন। তবে বৃহস্পতিবারের পর্বে অল্প সময় দেখা যাওয়ার পর অনুষ্ঠানের বর্ণনাকারী জানান, ‘আলান্না কাসা আমোর ছেড়ে গেছেন।’ এ নিয়ে চলতি মৌসুমে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে দ্বিতীয় প্রতিযোগীকে সরানো হলো। এর আগে প্রতিযোগীদের তালিকা ঘোষণার পরই ভাসানা মন্টগোমারির দুটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একই ধরনের বর্ণবাদী শব্দ ব্যবহার করতে দেখা যায়। পরে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্টগোমারি ক্ষমা চেয়ে বলেন, ‘ওই ভিডিওগুলোতে আমি একটি বর্ণবাদী গালি ব্যবহার করেছি। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত। আমার কথার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি এবং বুঝতে পারছি,

এতে মানুষ কেন কষ্ট পেয়েছে।’ গত মৌসুমেও একই ধরনের অভিযোগে দুই প্রতিযোগীকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইউলিসা এসকোবারকে একটি পডকাস্টে বর্ণবাদী গালি ব্যবহারের অভিযোগে বাদ দেওয়া হয়। পরে তিনি টিকটকে প্রকাশিত এক ভিডিওতে ক্ষমা চান। একই মৌসুমে এশীয়দের উদ্দেশে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে সিয়েরা অর্তেগাকেও অনুষ্ঠান ছাড়তে হয়। পরে তিনি বলেন, যে শব্দটি তিনি ব্যবহার করেছিলেন, সেটি যে বর্ণবাদী গালি হিসেবে বিবেচিত হয়, তা তিনি জানতেন না। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন