বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ June, ২০২৬

বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ |
গ্রুপ পর্বের অর্ধেক পথ পেরোতেই বিশ্বকাপের নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। ১২টি গ্রুপের এই আসরে এখন পর্যন্ত প্রথম ছয়টি গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। এসব গ্রুপে অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে ১৯টি দল ইতোমধ্যে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে নিশ্চিতভাবে বিদায় নিয়েছে আটটি দল। ফলে বাকি ছয়টি গ্রুপের ২১টি দল এখনও লড়াই করছে শেষ ১৩টি নকআউটের টিকিটের জন্য। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ জায়গা করে নেয়। তাদের সঙ্গে যোগ দেয় সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব থার্টি টু'র ম্যাচগুলো। এখন পর্যন্ত

শেষ হওয়া গ্রুপগুলোর খেলায় বড় কোনো অঘটন ঘটেনি। শক্তিশালী দলগুলো প্রত্যাশামতো নকআউট নিশ্চিত করেছে। তবে বিশ্বকাপের নতুন কাঠামোর কারণে শেষ ৩২-এর প্রতিপক্ষ নির্ধারণের হিসাব বেশ জটিল হয়ে উঠেছে। ফিফার নির্ধারিত নিয়মে সম্ভাব্য ৪৯৫টি ভিন্ন বিন্যাসের মধ্যে সূচি চূড়ান্ত করতে হচ্ছে। তবুও এরই মধ্যে আটটি দল নিশ্চিতভাবে জেনে গেছে তাদের পরবর্তী প্রতিপক্ষের নাম। ব্রাজিল-জাপান রাউন্ড অব থার্টি টু'র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপানের লড়াই। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান। সুইডেনের বিপক্ষে জাপানের ড্রয়ের ফলেই এই ম্যাচটি নিশ্চিত হয়েছে। আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা

বাড়িয়েছে সাম্প্রতিক পরিসংখ্যানও। ২০১৯ সালের পর কোচ হাজিমে মরিয়াশুর অধীনে ইউরোপের কোনো দলের কাছে হারেনি জাপান। শুধু তাই নয়, ২০২৫ সালেই ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর অভিজ্ঞতাও রয়েছে এশিয়ার দলটির। ফলে দুই দলের এই লড়াইকে নকআউট পর্বের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। মরক্কো-নেদারল্যান্ডস অন্যদিকে আরেকটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও নেদারল্যান্ডস। মঙ্গলবার (৩০ জুন) সকালে কানাডার মন্টেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ফিফা র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা মরক্কো এবং আট নম্বরে থাকা নেদারল্যান্ডস—দুই দলই সেমিফাইনালের সম্ভাব্য দাবিদার। তাই প্রথম নকআউট পর্বেই তাদের একজনকে বিদায় নিতে হবে। যুক্তরাষ্ট্র-বসনিয়া এবং কানাডা-দক্ষিণ আফ্রিকা স্বাগতিক তিন দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা ইতোমধ্যেই নিজেদের প্রতিপক্ষ জেনে গেছে। যুক্তরাষ্ট্রের

সামনে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, আর কানাডা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফলে দুই স্বাগতিককেই শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে এখনও কয়েকটি সমীকরণ বাকি রয়েছে। জার্মানি, আর্জেন্টিনা, আইভরি কোস্ট, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড নিজেদের ম্যাচের সময়সূচি জানলেও প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। বাকি ছয়টি গ্রুপের খেলা শেষ হওয়ার পরই রাউন্ড অব থার্টি টু’র পূর্ণ সূচি প্রকাশ পাবে। এখন পর্যন্ত যারা নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২ গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা গ্রুপ ‘কে’: কলম্বিয়া এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হওয়া দলগুলো

হলো- তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডান। নকআউট পর্বে প্রতিটি ম্যাচ হবে সরাসরি বাদ পড়ার লড়াই। নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হলে হবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী। তাই এখন থেকে প্রতিটি ম্যাচই হবে টিকে থাকার যুদ্ধ, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের