ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ June, ২০২৬

ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ June, ২০২৬ |
ম্যাচের তখন ২২ মিনিট। স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের সুপারস্টারের উদযাপন থামিয়ে দেন রেফারি সিজার রামোস। বল কেড়ে নিতে গিয়েই নাকি ফাউল করেছেন ভিনি। ভিএআর (VAR) চেকের পর সিদ্ধান্ত যায় স্কটিশদের পক্ষে। রেফারির যুক্তি ছিল, বল কেড়ে নেওয়ার মুহূর্তে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। বল স্পর্শ করার আগে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে আঘাত করেন। গোল বাতিলের সিদ্ধান্তে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ২২ মিনিটের সেই গোল বাতিলের সিদ্ধান্তটি ছিল বেশ বিতর্কিত। রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে মতভেদ তৈরি হয়। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন

ক্যান মনে করেন, রেফারি এখানে ভুল করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য সংযোগ হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না ভিনি কোনো ফাউল করেছেন। সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার ও সহ-ভাষ্যকার জেমস ম্যাকফ্যাডেন ক্যানের এই মতের কড়া বিরোধিতা করে বলেন, ‘না, আমি একমত নই। আমার মতে এটি ফাউল ছিল। তবে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইভা বলেন, ‘আমার কাছে এটি কোনোভাবেই ফাউল ছিল না। দারুণ প্রেসিং ছিল, ম্যাচ তখনই ২-০ হতে পারত। রেফারি বিশেষজ্ঞরা কী বলছেন তা দেখার বিষয়, তবে আমার চোখে এটি ফাউল নয়।’ তবে গোলটি বাতিল হলেও পরে আরেকবার জালে বল জড়িয়েছিলেন ভিনি। তার

জোড়া গোলে সহজ জয় আসলেও হতাশ ভিনি, ‘গোলটি বাতিল হওয়ায় আফসোস লাগছে। ওটা হলে প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং আমাদের ছন্দ ধরে রাখা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের