ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৬

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ |
বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। সেই সময় মিয়ামিতে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ সাময়িকভাবে স্থগিত করার নিয়ম রয়েছে। শেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা পুনরায় শুরু করা যায় না। ফলে ম্যাচে দীর্ঘ সময়ের বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচটি তীব্র বজ্রঝড়ের কারণে দুই ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল। বিরতির সময় দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় এবং খেলোয়াড়দের

ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। দীর্ঘ বিরতির কারণে উভয় দলের ফুটবলারদের ম্যাচে ফিরতে কিছুটা সমস্যা হয়েছিল। স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, আবহাওয়ার কারণে ম্যাচে বিলম্ব হলে তা মোকাবিলার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত রাতের ফ্রান্সের ম্যাচে আবহাওয়ার কারণে বিলম্ব হয়েছে। টুর্নামেন্টে এটাই প্রথম এমন ঘটনা। এখন পর্যন্ত আমরা হয়তো আবহাওয়ার দিক থেকে কিছুটা ভাগ্যবান।’ তিনি আরও বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এমন পরিস্থিতি মোকাবিলার জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছি। তবে বিলম্ব কতক্ষণ স্থায়ী হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।’ ক্লার্ক যোগ করেন, ‘শেষ বজ্রপাতের পর অন্তত ৩০

মিনিট অপেক্ষা করতে হয়, তাই বিলম্ব দীর্ঘও হতে পারে। যদি খেলা স্থগিত হয়, তাহলে আশা করি সেটি খুব বেশি সময়ের জন্য হবে না। আমরা জানি এমন পরিস্থিতিতে কী করতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাঁচানো গেল না সায়মাকে, গণপিটুনির শিকার যুবকেরও মৃত্যু খুব স্নায়ুচাপ অনুভব হচ্ছিল: নেইমার ইউরোপের গরমে মানুষের আয় কমেছে, বেড়েছে খরচ ভেনেজুয়েলায় নিহত ছাড়াল ১৬০, আহত হাজার খাসজমিতে চার মাসেই উঠল বহুতল ভবন স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ম্যাচে ব্রাজিলের কার রেটিং কত ২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নেইমার ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা মধুপুরে মাদ্রাসায় ফের ছাত্রকে যৌন নির্যাতন “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল