পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই মাত্র ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাওয়া ইয়ামাল শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই তরুণ তারকা। এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামলেও এই ম্যাচেই প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান এবং সুযোগের পুরো সদ্ব্যবহার করেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক অর্জন নিজের নামে যুক্ত করলেন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ব্রাজিলের

কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে গোল করে সেই রেকর্ড গড়েছিলেন পেলে। প্রায় ৬৮ বছর পর সেই রেকর্ডে এবার ভাগ বসালেন ১৮ বছর বয়সি ইয়ামাল। শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করে নিজের প্রতিভার জানান দিয়েছেন ইয়ামাল। এই পারফরম্যান্স তাকে বিশ্বকাপে নতুন করে আলোচনায় এনে দিয়েছে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে আরও শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির