আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অস্ট্রিয়ার কোচ রালফ র‍্যাংনিক। তার মতে, আর্জেন্টিনাকে শুধু লিওনেল মেসির ওপর নির্ভরশীল দল ভাবা ঠিক হবে না, কারণ পুরো দলটাই অত্যন্ত শক্তিশালী। ডালাসে গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে র‍্যাংনিক বলেন, তারা এখন পর্যন্ত কোনো দুর্বল দিক খুঁজে পাননি। তার ভাষায়, আর্জেন্টিনা এমন একটি দল যেখানে প্রতিটি পজিশনে উচ্চমানের খেলোয়াড় রয়েছে। তাই তাদের কেবল একজন তারকার দল হিসেবে দেখা ভুল হবে। আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে দারুণ শুরু করেছেন। তিনি এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে সমতা এনেছেন এবং এককভাবে শীর্ষে যেতে

আর মাত্র এক গোল দূরে। তবে র‍্যাংনিকের মতে, আর্জেন্টিনার আসল শক্তি কোনো একজন খেলোয়াড় নয়, বরং পুরো দল। তাদের স্কোয়াডের গভীরতা ও মানই তাদের সবচেয়ে বিপজ্জনক করে তুলেছে। ৬৭ বছর বয়সী এই কোচ মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে অস্ট্রিয়াকে কৌশলগতভাবে নিখুঁত হতে হবে এবং সাহসী মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজের সেরা পারফরম্যান্স না দিতে পারলে জেতা কঠিন হবে বলেও তিনি মন্তব্য করেন। তবুও তিনি আশাবাদী। র‍্যাংনিক বলেন, ফুটবলে যেকোনো ফলই সম্ভব—ড্র থেকে শুরু করে জয় পর্যন্ত। সঠিক পরিকল্পনা ও লড়াইয়ের মানসিকতা থাকলে আর্জেন্টিনার বিপক্ষেও ভালো কিছু করা সম্ভব। প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে এবং অস্ট্রিয়া জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। ফলে আসন্ন ম্যাচে জয়ী

দল নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির