বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
বরিশালে একাধিক কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের সশস্ত্র মহড়ায় নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। কয়েকদিন ধরে নগরীর বেলস পার্কসংলগ্ন ও আশপাশের কয়েকটি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে তাদের। কালিজিরা নদীর পাড় থেকে চরবাড়িয়া পর্যন্ত এসব কিশোর গ্যাংয়ের দৌরত্ম্য বলে জানা গেছে। অস্ত্রের মহড়ার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আরও বেশি আতঙ্ক বিরাজ করছে। ভিডিওতে দেখা যায়, পৃথক পৃথক কয়েকটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সড়কে নানা ভঙ্গিতে মহড়া দিচ্ছে। সেসময় আশপাশের লোকজন ভয়ে ছোটাছুটি করছেন। জানা যায়, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এলাকাভিত্তিক ক্ষমতার জানান দিতে দেশীয় অস্ত্রের মহড়া দেয় ওইসব গ্যাংয়ের সদস্যরা। সকাল থেকে

গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব গ্রুপের সদস্যরা মোটোরসাইকেলের বহর নিয়ে শোডাউন দিচ্ছে। অভিযোগ রয়েছে, এসব গ্যাংয়ের সদস্যরা মাদক বাণিজ্যসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে মেয়েদের ইভটিজিং করা, মোটরসাইকেলে উদ্ভট সব সাউন্ড লাগিয়ে পর্যটকদের বিরক্ত করাসহ চুরি-ছিনতাই করছে তারা। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করে টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। নগরবাসীর ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা মাথাচাড়া দিয়েছে। এদের নিয়ন্ত্রণ করা না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে মনে করেন তারা। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, অস্ত্রের মহড়ার ভিডিওর বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে কিশোর

গ্যাং লিডার অলি ও মারুফকে গ্রেফতার করেছি। ভিডিওগুলো পর্যালোচনা করে বাকি জড়িতদের গ্রেফতার করতেও অভিযান চলমান আছে। তিনি আরও বলেন, এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক