ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৬

ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৬ |
চাঁদাবাজি করতে গিয়ে বরিশালের বাবুগঞ্জে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন বিএনপির দুই স্থানীয় নেতা। চাঁদার টাকা তুলতে গিয়ে গতকাল ১৫ই জুন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেন্ডিতলা এলাকায় গণপিটুনির শিকার হন তারা। এ সময় ক্রুদ্ধ এলাকাবাসী তাদের প্রায় দুই ঘণ্টা একটি দোকানে আটকে রাখেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে এবং ভবিষ্যতে এমন কাজ না করার লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। অভিযুক্ত সেই দুই নেতা নেতা হলেন, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদি হাসান জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি চাঁদপাশা ইউনিয়নের রেন্ডিতলা এলাকায় ড্রেজার ব্যবসায়ী

নজরুল ইসলাম বালু ভরাটের একটি বড় কাজ পান। কাজ পাওয়ার পর থেকেই দল ও পদের দাপট দেখিয়ে নজরুল ইসলামের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন জাকির মোল্লা ও রাজ্জাক মোল্লা। সোমবার রাতে তারা চাঁদার টাকার জন্য আবার ফোন দিলে অতিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম তাদের টাকা নেওয়ার জন্য রেন্ডিতলা এলাকায় আসতে বলেন। রাত ১০টার দিকে তারা চাঁদা নিতে রেন্ডিতলা পৌঁছালে পূর্বপ্রস্তুত থাকা স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটকে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং একটি দোকানে তালাবদ্ধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিএনপির সিনিয়র নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং মুচলেকা দিয়ে তারা মুক্ত হন। ভুক্তভোগী

ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “আমি বালু ভরাটের কাজ পাওয়ার পর থেকেই তারা দলের ভয় দেখিয়ে টাকা দাবি করছিল। শেষে আমি বাধ্য হয়ে বলেছিলাম, ভাই আপনারাই বালু ভরাটের কাজটা করেন, আমাকে শুধু ড্রেজার মেশিনের ভাড়াটা দিয়েন। কিন্তু তাতেও তারা রাজি হয়নি। তাদের স্পষ্ট কথা—কাজ নয়, নগদ চাঁদা লাগবে।” তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেদি হাসান জাকির মোল্লা দাবি করেছেন, “আমরা কোনো চাঁদা চাইনি, বালুর কাজ চেয়েছিলাম। নজরুল আমাদের ফাঁসাতে এই নাটক সাজিয়েছে।” এ ব্যাপারে স্থানীয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রেমু জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অবশ্যই দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা

হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির পড়ার টেবিল সরিয়ে ফুটবলের গ্যালারি যে গল্পের কেন্দ্রবিন্দুতে মেসি সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি এক ঝড়েই শেষ বিশ্বের ৭% বিরল বানর ইউএসের অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রম করল ৩ ইরানি ট্যাঙ্কার খেলার মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া ২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?