কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ June, ২০২৬

কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ June, ২০২৬ |
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রান্নাঘরে ভেজা কাপড় বদলাতে গেলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে প্রতিবেশী মোতালেব হোসেনের ছেলে আলী হোসেনের পুকুরে গোসল করতে যায় ভিকটিম শিশুটি। গোসল শেষে ভেজা কাপড় বদলাতে হোসেনের রান্নাঘরে যায় শিশুটি। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুবাদে আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামি আলী

হোসেনকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ