ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা
খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসামে উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৩ জুন) বিকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জিসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান প্রধানকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় জিসান প্রধান আসামি। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসা
শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। অভিযুক্ত জিসান প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ছিলেন। এদিকে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী শিবির নেতা জিসান আহমেদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এসএম ফরহাদ। শনিবার (১৩ জুন) দুপুর ২ টার দিকে এস এম ফরহাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। তিনি গ্রেফতার অবস্থায় পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, জিসানের বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি।
তার ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না।