ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক
বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক
দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড়
বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’
নতুন প্রেমে পড়েছেন প্রভা?
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু
প্রেমের নাটক ‘সমান সমান’
প্রেম, আত্মত্যাগ ও সমান হওয়ার আকাঙ্ক্ষায় রতন-শিউলির জীবনকথা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’।
রওনক রিপনের পরিচালনায় নাটকটি বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে।
'সমান সমান' নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইফুল আলম শামীম এবং সরকার রওনক রিপন।
নাটকের গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকে শিউলিকে পছন্দ করেস রতন। বড় হয়ে শিউলি ফুল বিক্রি করে আর রতন শহরে ফেরি করে বেড়ায় বাচ্চাদের খেলনাপাতি। ছোটবেলায় এক অসুখে শিউলির একটা পা নষ্ট হয়ে যায়। সেই থেকে এক পায়ে ভর দিয়ে পথে পথে ফুল বিক্রি করে শিউলি। ভালোবাসার টানে শিউলির ছায়াসঙ্গী হয়ে থাকে রতন।
একসময় রতনকে বোঝায় শিউলি সে আর রতন সমান সমান নয়। কারণ,
শিউলির একটা পা নেই আর এই ভার রতন কোনো দিনই নিতে পারবে না। এদিকে শিউলির মা মেয়েকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। সব জেনে এক লোক শিউলিকে বিয়ে করতে রাজি হয়। বিয়ের দিন-তারিখ ঠিক হয়। এমন খবর শুনে শিউলির মত সমান সমান হতে গাড়ির নিচে পা দিতে যায় রতন। এমনই গল্পে এগিয়ে যাবে নাটকটি। রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নীশা চৌধুরী। আরও আছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ অনেকে।