ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর…
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
নেত্রকোণা শহরে জুলাই স্তম্ভে রাতের আঁধারে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আজ ১০ই জুন, বুধবার সকালে মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে স্থাপিত স্তম্ভে আগুনে পোড়া দাগ দেখা যায়।
সকালে স্থানীয়দের অনেককেই ছবি তুলতে ও ভিডিও করতে দেখা গেছে। স্থানীয়দের অনেককেই এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাম করতে দেখা গেছে।
নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার সন্তোষ প্রকাশ করে বলেন, “কেরোসিন দিয়ে আগুন দেওয়া হলেও স্তম্ভটি স্টিলে বানানো বলে ক্ষতিগ্রস্ত হয়নি।”
এদিকে বুধবার ফেসবুকে প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, রাতের আঁধারে স্তম্ভটিতে আগুন জ্বলছে। এ
সময় একজনকে স্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যেতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনের কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আল মামুন বলেন, “ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”