নতুন প্রেমে পড়েছেন প্রভা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ June, ২০২৬

নতুন প্রেমে পড়েছেন প্রভা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ June, ২০২৬ |
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পথচলা শুরু করেন। তিনি মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেলসহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করে নিজেকে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ছোটপর্দায় নিজেকে অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি নেপালে ছুটির আমেজে ঘোরাঘুরি করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঘোরাঘুরির ফাঁকে তোলা তার কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। বেলুন হাতে তোলা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রভা। বেলুনের গায়ে লেখা— ‘আই লাভ ইউ’। কার উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কেউ

কেউ সামাজিক মাধ্যমে লিখছেন— প্রভার জীবনে কি আবারও প্রেম এলো? তবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেঘ–পাহাড়ের দেশে বৃষ্টির মধ্যে ঘুরছেন প্রভা। সামাজিক মাধ্যমে একের পর এক ঘোরাঘুরির ছবি পোস্ট করছেন তিনি। আয়েশ করে চেয়ারে বসে তোলা ছবিটি পোস্ট করে প্রভা লিখেছেন— পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম। পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রভা। সেই পোস্টে তিন হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। দেড় শতাধিক মন্তব্য এসেছে সেই ছবিতে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার