আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৬

আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ |
শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন নতুন এক আইনি জটিলতার মুখোমুখি। ট্রাইব্যুনাল গঠনের আইন না মানা, প্রতিহিংসামূলক বিচারিক প্রক্রিয়া, অভিযুক্তদের পছন্দের আইনজীবি নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করা এবং একতরফা অভিযোগ গঠনের কারণে প্রতিষ্ঠার শুরু থেকেই এই ট্রাইব্যুনাল তীব্র সমালোচনার মধ্যে ছিল। এর মধ্যেই ২০২৫ সালের জানুয়ারিতে জুলাই গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাধিক রায় ঘোষিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে — দণ্ডিত অনুপস্থিত আসামিরা ফিরে এলে বা গ্রেপ্তার হলে কী হবে তাদের বিচারিক পরিণতি? আপিলের সুযোগ হারিয়েছেন অধিকাংশ পলাতক আসামি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৪টি মামলার রায়ে ১৩ জনকে মৃত্যুদণ্ড, ১০ জনকে যাবজ্জীবন এবং ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলা ছাড়া বাকি ৩ মামলার অনুপস্থিত আসামিরা ইতিমধ্যে আপিলের সুযোগ হারিয়েছেন। ট্রাইব্যুনাল আইনের ২১ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় বলা হয়েছে, দণ্ড ও সাজা অথবা খালাস দেওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা ও কামালের ক্ষেত্রে কী ঘটবে? গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ

আপিল বিভাগে আপিল দায়ের করে। আপিল শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১৩ জানুয়ারি। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়েছেন, অনুপস্থিত আসামিদের জন্য এখন আর আইনি অনুকম্পার সুযোগ নেই। তার ভাষায়, “রায় প্রকাশিত হওয়ার পর যখন সকলে বিষয়টি জানছে, এটা জানার পরও তারা যখন ৩০ কার্যদিবসের মধ্যে আদালতে আসলেন না, আপিল ফাইল করলেন না — তাহলে পরবর্তীতে আইনের যখন আর সুযোগ নেই, তখন এসে আইনের অনুকম্পা পাওয়ারও সুযোগ নেই।” মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করে গ্রেফতার হলেই তাদের দণ্ড কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের

প্রসিকিউটর। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে মতবিরোধ তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট আসামির আবেদনে আপিলের সুযোগ দিতে পারেন। মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে সর্বোচ্চ আদালত ‘কমপ্লিট জাস্টিস’-এর অধীনে আপিল গ্রহণ করতে পারে বলে তার মত। তবে চিফ প্রসিকিউটর এই যুক্তি খারিজ করে বলেছেন, “আপিলটাই যদি সুপ্রিম কোর্টে না যায়, তাহলে কীভাবে হবে?” প্রসিকিউশনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: নতুন বিতর্ক বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে সাম্প্রতিক একটি কেলেঙ্কারিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে

জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার পর এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। পর্যবেক্ষকদের মন্তব্য আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ট্রাইব্যুনালের গঠন ও কার্যপ্রণালী শুরু থেকেই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেনি। সাক্ষী ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রম এবং অভিযুক্তদের আইনি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। পলাতক আসামিদের আপিলের সুযোগ নিয়ে চিফ প্রসিকিউটর ও সাবেক চিফ প্রসিকিউটরের মধ্যে প্রকাশ্য মতবিরোধ এই সংকটকে আরও গভীর করেছে। এই পরিস্থিতিতে রায় কার্যকরের প্রশ্নটি রাজনৈতিক ও আইনি উভয় অঙ্গনেই সমান আলোচনার বিষয়

হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি ৮১’র প্রেরণা- আরেকটি প্রত্যাবর্তনের উন্মাদনা: জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে! প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে? রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম! নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের