পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৬

পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ |
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩) নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের মাসুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া পৃথক ঘটনায় খুন হন সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র নুরুল ইসলাম। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, আলী হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, আলী হোসেন মোটরসাইকেল যোগে তার ছেলেকে শহরের একটি মাদ্রাসায় পৌঁছে দিতে

আসেন। এ সময় ওঁৎপেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে দুষ্কৃতকারীরা নুরুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম