প্রতিভার ঝলক দেখাও মার্কস অলরাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

প্রতিভার ঝলক দেখাও মার্কস অলরাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
প্রতিভাবান শিশু-কিশোরদের উজ্জ্বল প্রতিভার ঝলক দেখতে সারাদেশ ঘুরে মার্কস অলরাউন্ডার এখন ঢাকায়। আগামী ১২ ও ১৩ জুন ঢাকার মানিকগঞ্জ জেলা, শ্যামপুর এবং কদমতলি থানা, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর থানা, ধানমন্ডি থানা আংশিক, কলাবাগান থানা আংশিক, মুন্সীগঞ্জ জেলা, রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁও থানায় অনুষ্ঠিত হবে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব। জানা গেছে, ১২ জুন (শুক্রবার) মানিকগঞ্জ জেলার সকল স্কুল ও কলেজকে নিয়ে মানিকগঞ্জ মডেল হাই স্কুল, শ্যামপুর এবং কদমতলি থানার সকল স্কুল ও কলেজ নিয়ে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর থানার সকল স্কুল ও কলেজ নিয়ে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ১৩ জুন (শনিবার)

ধানমন্ডি থানার আংশিক ও কলাবাগান থানা আংশিক নিয়ে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, মুন্সীগঞ্জ জেলার সকল স্কুল ও কলেজ নিয়ে কাজী কমর উদ্দিন গভঃ ইন্সটিটিউশন প্রাঙ্গণে, রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁও থানার সকল স্কুল ও কলেজ নিয়ে ভুলতা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মার্কস অল রাউন্ডার ঢাকার আঞ্চলিক পর্ব দিনব্যাপী অনুষ্ঠিত হবে। অংশগ্রহণেচ্ছুদের মার্কস অলরাউন্ডারের অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত জানা যাবে মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা) কল করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম