সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমায় গরম বেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ June, ২০২৬

সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমায় গরম বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ June, ২০২৬ |
দেশের বেশির ভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগের ১৩, রাজশাহী বিভাগের ৮, রংপুর বিভাগের ৮, খুলনা বিভাগের ১০, বরিশাল বিভাগের ৬ জেলাসহ চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ মোট ৪৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তবে আবহাওয়াবিদেরা বলছেন, শুধু তাপমাত্রা বেশি হওয়াই অস্বস্তিকর গরমের একমাত্র কারণ নয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যাওয়াও এর অন্যতম কারণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত ছিল। এদিন রাজধানী ঢাকায়

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সাধারণত দিন ও রাতের তাপমাত্রার মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য থাকলে রাতের দিকে পরিবেশ কিছুটা ঠান্ডা হয়। বর্তমানে দেশের বেশির ভাগ এলাকায় এই পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম। ফলে রাতেও তাপমাত্রা খুব বেশি কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, দিনের বেলায় সূর্যের তাপে ভূমি ও অবকাঠামো উত্তপ্ত হয়ে ওঠে। রাতে তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে না কমলে সঞ্চিত সেই তাপ বাতাসে থেকে যায়। নগরাঞ্চলে কংক্রিটের ভবন ও

পিচের সড়ক এ পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অনেক বেশি। একই সঙ্গে বাতাসের গতি কম থাকায় গরম বাতাস স্থির হয়ে থাকছে। ফলে প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আর্দ্রতা বেশি থাকলে শরীর থেকে নির্গত ঘাম দ্রুত শুকায় না। ফলে শরীরের স্বাভাবিক শীতলীকরণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং গরম আরও তীব্র মনে হয়। আবহাওয়াবিদেরা বলছেন, সাধারণত মে মাসের শেষ দিকে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে এবং বৃষ্টিপাত বাড়তে শুরু করে। এবার মৌসুমি বায়ুর আগমন বিলম্বিত হওয়ায় তাপপ্রবাহ দীর্ঘায়িত হয়েছে। শনিবারের আগে তাপপ্রবাহ থেকে উল্লেখযোগ্য স্বস্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছে

আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কতটা কমছে, সেটিও গরমের তীব্রতা নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক। বর্তমানে দিনের তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি রাতেও তাপমাত্রা উচ্চ অবস্থানে থাকায় মানুষ এক ধরনের ‘অবিরাম তাপচাপের’ মধ্যে রয়েছে। ফলে শিশু, বয়স্ক, অসুস্থ এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এদিকে গতকাল বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বৈশ্বিক তাপমাত্রা। জলবায়ু পরিবর্তন ও সম্ভাব্য এল নিনোর প্রভাবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাপদাহের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ