নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
আসিয়ানভুক্ত দেশগুলো আসিয়ান ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (ডিইএফএ) সংক্রান্ত আলোচনা সফলভাবে সম্পন্ন করেছে। এর ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরের পথ সুগম হয়েছে। রোববার এক বিবৃতিতে এ গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমটিআই)। বিবৃতিতে বলা হয়, গত ২৭ থেকে ২৯ মে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৫৭তম আসিয়ান সিনিয়র ইকোনমিক অফিসিয়ালস মিটিংয়ের দ্বিতীয় বৈঠকে ডিইএফএ নিয়ে আলোচনার সমাপ্তি ঘটে। এমটিআই জানায়, ডিজিটাল যুগের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় ডেফা একটি সমন্বিত, শক্তিশালী ও অভিন্ন ডিজিটাল নীতিমালা প্রণয়নের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই কাঠামোর আওতায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক এবং সোর্স কোড সুরক্ষার মতো

উদীয়মান খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আসিয়ানের বিদ্যমান ডিজিটাল অর্থনীতি বিষয়ক অঙ্গীকারের ভিত্তিতে এই চুক্তি একটি অভিন্ন নিয়ম ও কাঠামো প্রতিষ্ঠা করবে, যা ডিজিটাল বাণিজ্যকে সহজ করবে এবং সীমান্ত-পার ডিজিটাল লেনদেনকে আরও কার্যকর করবে। এর মাধ্যমে ডিজিটাল বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ, নিরাপদ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ, ডিজিটাল পেমেন্ট ও ই-লেনদেনের উন্নয়ন, অনলাইন ভোক্তা সুরক্ষা জোরদার এবং আঞ্চলিক ডিজিটাল আন্তঃসংযোগ বৃদ্ধি পাবে। এমটিআই আরও জানায়, চুক্তিটিকে উচ্চমানসম্পন্ন ও বাণিজ্যিকভাবে অর্থবহ করতে সিঙ্গাপুর সক্রিয় ভূমিকা পালন করেছে। বিবৃতিতে বলা হয়, ডেফা আলোচনা কমিটির চেয়ার হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলো, আসিয়ান সচিবালয় এবং ব্যবসায়িক অংশীজনদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা

প্রকাশ করছি। বিশ্লেষকদের মতে, ডিইএফএ কার্যকর হলে আসিয়ান অঞ্চলে ডিজিটাল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি, ই-কমার্স ও ডিজিটাল সেবা খাতে সহযোগিতা নতুন মাত্রা পাবে। এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল বাজার হিসেবে আসিয়ানের অবস্থান আরও শক্তিশালী হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল