বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ভবিষ্যদ্বাণী জার্মান অর্থনীতিবিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ভবিষ্যদ্বাণী জার্মান অর্থনীতিবিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
ছেলেদের ফুটবল বিশ্বকাপে এর আগে ২২ আসর মিলিয়ে শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে মাত্র আট দেশের। বহুল আলোচিত জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী সঠিক হলে, ২০২৬ বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। তার সাড়া জাগানো অ্যালগরিদম মডেল অনুযায়ী, ফুটবল ইতিহাসের নবম দেশ হিসাবে এবার বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। ভবিষ্যদ্বাণীর জন্য ক্লেমেন্টের ফর্মুলা অতীতে অব্যর্থ হওয়ায় রোনাল্ড কোমানের কমলা শিবিরে বইছে উচ্ছ্বাসের জোয়ার। গত তিন বিশ্বকাপেই চ্যাম্পিয়ন দল নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন এই অর্থনীতিবিদ। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে তিনি বলেছিলেন, ২০১৪ বিশ্বকাপে জার্মানি, ২০১৮ আসরে ফ্রান্স ও ২০২২-এ শিরোপা জিতবে আর্জেন্টিনা। ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে বাজির দর অনুযায়ী ফেভারিটের তালিকায় নেদারল্যান্ডস রয়েছে আট নম্বরে।

শক্তি ও সম্ভাবনায় স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি তাদের চেয়ে এগিয়ে থাকলেও ক্লেমেন্টের ব্যবহৃত গাণিতিক ফর্মুলা বলছে, বন্ধুর পথ পেরিয়ে শেষ হাসি হাসবে ডাচরা। এফ-গ্রুপে নেদারল্যান্ডসের তিন প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনেশিয়া। ক্লেমেন্টের অ্যালগরিদম অনুযায়ী, গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠার পর শেষ ৩২ ও শেষ ষোলোতে সহজে জিতবে নেদারল্যান্ডস। এরপর শুরু হবে আসল চমক। কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, সেমিফাইনালে লামিনে ইয়ামালের স্পেন ও ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনান্ডোর পর্তুগালকে হারিয়ে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে শিরোপা উৎসব করবে ভার্জিল ফন ডাইকের নেদারল্যান্ডস। টোটাল ফুটবলের জনক ডাচরা এর আগে তিনবার হেরেছে ফাইনালে। ১৯৭৪ আসরে জার্মানি, ১৯৭৮-এ আর্জেন্টিনা ও ২০১০ বিশ্বকাপে তাদের হৃদয়

ভেঙেছিল স্পেনের কাছে হেরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়