ভারত ম্যাচের আগে মদ খেয়ে মাতাল ম্যানেজার নওমী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ May, ২০২৬

ভারত ম্যাচের আগে মদ খেয়ে মাতাল ম্যানেজার নওমী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ May, ২০২৬ |
শক্তিশালী ভারতকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়b হবে বাংলাদেশ নারী দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মদ খেয়ে মাতাল বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী। ভারতের গোয়া এখন শুধু সাফ নারী চ্যাম্পিয়নশিপের যুদ্ধক্ষেত্র নয়; এটি পরিণত হয়েছে এক জটিল সমস্যার কেন্দ্রবিন্দুতে। যেখানে মাঠের লড়াইয়ের আড়ালে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনা। বাংলাদেশ নারী ফুটবল দল যখন হ্যাটট্রিক সাফ শিরোপার স্বপ্ন পূরণের জন্য মাঠে লড়ছে, তখন টিম ম্যানেজমেন্টকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেছে নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমীর বিরুদ্ধে। সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টালের পাঠানো অভিযোগপত্রে টিম হোটেলে

একাধিক শৃঙ্খলাভঙ্গের বিষয় উলে­খ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল নিয়ম ভেঙে বাইরে থেকে আনা পানীয় নিয়ে প্রবেশের চেষ্টা, ব্যবস্থাপকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, মেডিকেল সুবিধা ঘিরে অশোভন আচরণ এবং জনসমক্ষে অনিয়ন্ত্রিত আচরণের অভিযোগ। থাইল্যান্ডে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে ব্যাংকক থেকে সরাসরি গোয়ায় পৌঁছে বাংলাদেশ দল। নির্ভরযোগ্য সূত্র জানায়, ব্যাংককের ডিউটি ফ্রি দোকান থেকে কেনা দুই বোতল মদ নিয়ে গোয়ার প্ল্যানেট হলিউড বিচ রিসোর্টে চেক-ইনে প্রথমদিকে কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তী পর্যায়ে জটিলতা তৈরি হয়, যখন বাইরে থেকে মদ কিনে হোটেলে প্রবেশের চেষ্টা করা হয়। হোটেলের নিয়ম অনুযায়ী, বাইরের পানীয় ভেতরে প্রবেশ নিষিদ্ধ থাকায় বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু

হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, এর পরও ঘটনার ধারাবাহিকতা থেমে থাকেনি। রিসোর্টে বাংলাদেশ দলের জন্য মেডিকেল রুম বরাদ্দের দাবি তোলা হয়। হোটেল কর্তৃপক্ষ একটি কক্ষ বরাদ্দ দিলেও কয়েক ঘণ্টা পর সেই কক্ষের ডিজিটাল চাবি নিষ্ক্রিয় হয়ে গেলে ফের উত্তেজনা তৈরি হয় এবং হোটেল কর্মীদের সঙ্গে তীব্র অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। একই সঙ্গে রিসোর্টসংলগ্ন সৈকত এলাকায় প্রকাশ্যে মদ্যপান করেছেন নওমী, যেখানে সাফের একাধিক কর্মকর্তা ও ম্যাচ কমিশনার উপস্থিত ছিলেন বলে জানা যায়। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা খালিদ মাহমুদ দীর্ঘদিন বাফুফের মিডিয়া বিভাগে কর্মরত ছিলেন এবং পরবর্তী সময়ে নারী দলের একাধিক আন্তর্জাতিক সফরে ম্যানেজারের দায়িত্ব পান। মার্চে অস্ট্রেলিয়া সফর,

থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ এবং সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ সব মিলিয়ে তার দায়িত্বকাল ধারাবাহিক হলেও আচরণ ও শৃঙ্খলা নিয়ে প্রশ্নও উঠেছে একাধিকবার। মেয়েদের ২০২২ ও ২০২৪ সালে টানা দুটি সাফজয়ী দলের মিডিয়া ম্যানেজার ছিলেন নওমী। নেপালে ঠান্ডা পড়ে বিধায় সেখানে মদ সহজলভ্য। সেই সুযোগে আগের দুই আসরেও বেপরোয়া চলাফেরা ছিল নওমীর। ঢাকা থেকে যাওয়ার পথে ডিউটি ফ্রি দোকান থেকে মদ কেনা এবং আসার পথেও একই ঘটনা ঘটাতেন। এছাড়া বিভিন্ন সময়ে পার্টিও থাকত সফরে। সেই পার্টিতে যোগ দিতেন অনেকেই। ফলে মাতাল অবস্থায় দলের যাবতীয় তথ্য ফাঁস করে দিতেন তিনি। ফলে ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফুটবলারদের বিদ্রোহের মতো নেতিবাচক ঘটনাও ঘটেছে দেশের

ফুটবলে। এসব অভিযোগ বাফুফের কানেও গেছে। ফলে তাকে মিডিয়া ম্যানেজার থেকে সরিয়ে দলের ম্যানেজার করা হয়। তবু পালটায়নি নওমীর উচ্ছৃঙ্খল জীবন। বরং আরও বেড়েছে। সূত্রে জানা গেছে, বিদেশ সফরে নতুন মিডিয়া ম্যানেজার সাঈদ হাসানকে সঙ্গী করেই এখন নিয়মিত পার্টি করেন তিনি। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সাফের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলে তিনি উলে­খ করেন। বাফুফের সাবেক সভাপতি দুর্নীতিবাজ কাজী সালাউদ্দিন এবং তার দোসর ফ্যাসিস্ট মাহফুজা আক্তার কিরণের সহযোগী নওমী নারী ফুটবলের সাম্প্র্রতিক সাফল্যের আড়ালে একের পর এক অপকর্ম করেই

যাচ্ছেন। গোয়ার আকাশে তাই এখন এক অদ্ভুত দ্বন্দ্ব একদিকে মাঠের জয়যাত্রা, অন্যদিকে নওমীর মদ কেলেঙ্কারির অস্থিরতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ