নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ May, ২০২৬

নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ May, ২০২৬ |
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি বলেছেন, মানুষ একজন নারীকে নির্দিষ্ট একটা ফ্রেমে দেখতে চায়। অথচ আমার যখন সাজতে ইচ্ছা করবে, আমি সাজব। সেটি একান্তই আমার নিজের ব্যক্তিগত মত বা ইচ্ছা হওয়া উচিত। কিন্তু অনেক সময় মনে হয়, সবাই একজন নারীকে একই ছকে দেখতে চায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, এ বিষয়গুলো নিয়ে মেয়েদের আরও বেশি কথা বলা উচিত। নিজের মতো থাকার আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ। একটা ছেলেকে তো এত চাপের মধ্য দিয়ে যেতে হয় না। ঈদ উদযাপন, ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে নাজিফা তুষি বলেন, সত্যি কথা বলতে— আমি ফেসবুকটা ডিলিট করে দিতে

চাই। কারণ এই কাজ করতে গিয়ে অনেক কিছুই আমার ভালো লাগে না। সামাজিক মাধ্যমে মানুষ যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন, কোনো ছবি, লুক কিংবা ব্যক্তিগত বিষয় নিয়েও সমালোচনা করেন— এসব তিনি কীভাবে গ্রহণ করেন। এমন প্রশ্নের উত্তরে নাজিফা তুষি বলেন, সমাজে নায়িকাদের নিয়ে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে গেছে, যা তার কাছে অস্বস্তিকর বলে মনে হয়। অভিনেত্রী বলেন, আমি অভিনয় করি, মানুষ আমাকে অভিনেত্রী বা নায়িকা বলে। কিন্তু নায়িকাদের যে একটা নির্দিষ্টভাবে দেখতে হবে, সবসময় তৈরি হয়ে থাকতে হবে কেন, পুতুলের মতো থাকতে হবে কেন?— এ বিষয়গুলো আমার ভালো লাগে না। এগুলো অনেক সময় বোঝা মনে হয়। তিনি বলেন, নিজের ইচ্ছায়

সাজতে তার আপত্তি নেই। তবে সমাজের প্রত্যাশা পূরণের জন্য সবসময় নির্দিষ্ট ছাঁচে নিজেকে উপস্থাপন করার চাপ তিনি সমর্থন করেন না। অভিনেত্রীর মতে, সময় এসেছে বাহ্যিক সাজসজ্জার গণ্ডি পেরিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় ও আত্মবিশ্বাসকে বেশি গুরুত্ব দেওয়ার। এ সময় সমাজে নারী ও পুরুষের প্রতি ভিন্ন ধরনের প্রত্যাশার বিষয়টিও তুলে ধরেন তিনি। তুষি বলেন, নারীদের চেহারা, পোশাক ও উপস্থাপন নিয়ে যে চাপ তৈরি করা হয়, পুরুষদের ক্ষেত্রে তা অনেক কম। তিনি বলেন, ‘বোল্ডনেস শুধু মেকআপে না। বোল্ডনেস হচ্ছে নিজের ত্বকে, নিজের মতো করে স্বাচ্ছন্দ্যবোধ করা। তুমি যেমন আছো, সেটাই গুরুত্বপূর্ণ। কী পরলে, কী পরলে না, স্যান্ডেল পরলে নাকি হিল পরলে— এসব আসলে খুব একটা গুরুত্বপূর্ণ

না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব